পানির দরে ছাগলের চামড়া, মৌসুমি ব্যবসায়ীদের মাথায় হাত

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৩:২০ পিএম

এবারও পানির দরে বিক্রি হয়েছে ছাগলের চামড়া। পোস্তার অনেক ব্যবসায়ী ছাগলের চামড়া না কেনায় ফেলে দিতেও বাধ্য হয়েছেন মৌসুমী ব্যবসায়ীরা। অথচ প্রতিবছরই ছাগলের চামড়ার দরও বেঁধে দেয় সরকার। কিন্তু বরাবরই সেই দাম উপেক্ষা করে আসছেন ব্যবসায়ীরা। তাদের দাবি ছাগলের চামড়ায় মুনাফার চাইতেও খরচ বেশি। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার সারা দেশে প্রায় ৫৪ লাখ ছাগল ও ভেড়া কোরবানি দিয়েছে মানুষ। সরকারের বেঁধে দেয়া দাম ধরলে প্রায় ৫৪ লাখ লবণযুক্ত খাসির চামড়া বর্গ ফুট হিসাবে ১৮ থেকে ২০ টাকা এবং বকরির চামড়া ১২ থেকে ১৪ টাকায় বিক্রি হবার কথা।

কিন্তু সরকারের বেঁধে দেয়া এই দাম বরাবরই উপেক্ষা করে আসছে ব্যবসায়ীরা। এবারও ছাগলের চামড়ার কোনো দাম পাননি মৌসুমী ব্যবসায়ীরা। যারা বিক্রি করেছেন তারা বর্গফুটের বদলে পিস হিসেবে পেয়েছেন ১০ থেকে সবোর্চ্চ ৪০ টাকা।

image


পোস্তার ব্যবসায়ীরা বলছেন, প্রতি পিস ছাগলের চামড়া সংরক্ষণে লবণ লাগে তিন কেজি। যার খরচ ৩০ টাকা। শ্রমিক ও পরিবহণ খরচ মিলে চামড়া প্রতি ব্যয় ৬০ টাকা। কিন্তু সে অনুযায়ী দাম দিতে রাজি নয় ট্যানাররা ।

হেলেন ফুটওয়্যার  ও লেদার গুডসের স্বত্ত্বাধিকারী মিজানুর রহমান মিজান বলেন, দেশে যে সব ট্যানারি ছাগলের চামড়া প্রক্রিয়াজাত করত, সেগুলোর বেশির ভাগই ২০১৭ সাল থেকে বন্ধ । যে কারণে ছাগলের চামড়ায় আগ্রহ নেই ট্যানারি মালিকদের। 

আর বাংলাদেশ ট্যানারস অ্যাসোসিয়েশনের (বিটিএ) সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বলেন, শিল্প মন্ত্রণালয়ের অব্যবস্থাপনার জন্য সাভারের অপরিকল্পিত যে ট্যানারি পল্লী গড়ে উঠেছে তার মাশুল দিচ্ছে ছাগলের চামড়ার বাজার। এই পরিস্থিতির উন্নতি না হলে, চামড়ার বাজারের সঙ্কট মিটবেনা। 


একাত্তর/এসি

এলডব্লিউজি বা পরিবেশ সুরক্ষা কম্প্লায়েন্স সনদ না থাকায় বাংলাদেশের চামড়া রপ্তানি অনেকটাই চীন কেন্দ্রিক। ফলে ট্যানারি মালিকরা কোরবানির পশুর প্রায় সব চামড়া সংগ্রহ করলেও বিক্রিতে উপযুক্ত দাম পাচ্ছেন না। 
বিগত দশ বছরের মধ্যে দেশে এবার সর্বোচ্চ দরে চামড়া কেনাবেচা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
কোরবানির চামড়া বাণিজ্যে এক অপ্রতিরোধ্য সিন্ডিকেট আছে ট্যানার্স এসোসিয়েশনের ভেতরে। পতিত সরকার আমলে শক্তিশালী হওয়া সিন্ডিকেটটি ভাঙতে পারলো না অন্তর্বর্তী সরকারও।
কাঁচা চামড়া কেনার জন্য ২৩২ কোটি টাকার ঋণ ফান্ড গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। যে টাকা দিয়ে ট্যানারি মালিকরা খুব স্বাচ্ছন্দ্যে নিজেদের চাহিদামতো কাঁচা চামড়া কিনতে পারবেন বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক।
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর