চীন কেন্দ্রিক চামড়া রপ্তানি, মিলছে না উপযুক্ত দাম

আপডেট : ১১ জুন ২০২৫, ০৭:৩৭ পিএম

এলডব্লিউজি বা পরিবেশ সুরক্ষা কম্প্লায়েন্স সনদ না থাকায় বাংলাদেশের চামড়া রপ্তানি অনেকটাই চীন কেন্দ্রিক। ফলে ট্যানারি মালিকরা কোরবানির পশুর প্রায় সব চামড়া সংগ্রহ করলেও বিক্রিতে উপযুক্ত দাম পাচ্ছেন না। 

স্বয়ং  ট্যানার্স অ্যাসোসিয়েশন এবং বিশ্লেষকরা বলছেন এলডব্লিউজি সনদ ছাড়াই আফ্রিকাসহ বিভিন্ন দেশে চামড়া ও  চামড়াজাত পণ্য রপ্তানি সম্ভব, দামও পাওয়া যাবে ভালো, শুধু এজন্য প্রয়োজন পশু জবাই থেকে শুরু করে চামড়া সংরক্ষণ এবং বিপণনে মনোযোগ দেয়া। 

অন্যান্য বছর প্রায় এক কোটি চামড়া সংগ্রহ করা হলেও এবার ট্যানারিগুলোর লক্ষ্যমাত্রা ঠিক করেছে ৮০ থেকে ৮৫ লাখের। 

যদিও মালিক ট্যানারি সমিতির দাবি এলডব্লিউজি সনদ না থাকায় পরিবেশ দূষণের অভিযোগ দিয়ে ইউরোপ ও আমেরিকার ক্রেতারা বাংলাদেশ থেকে কাঁচা চামড়া কিনে না, তাই বাজারটি হয়ে পড়েছে চীন কেন্দ্রিক।

বাংলাদেশ ট্যানার্স এ্যসোসিয়েশন সভাপতি শাহিন আহমেদ জানিয়েছেন, চীনা বায়াররাই নিয়ন্ত্রণ করছে বাংলাদেশের চামড়ার বাজার।

শাহিন আহমেদ বলেন, ইউরোপ ও আমেরিকাতে বাদ দিয়ে কম্প্লায়েন্স চায় না এমন দেশে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির সম্ভাবনা থাকলেও সেটা কেনো কাজে লাগানো যাচ্ছে না সেটাও ব্যাখ্যা করেন এই নেতা।

আরেক ট্যানারি মালিক ইকবাল হোসেন এবং চামড়াজাত পণ্য প্রস্তুতকারী বলছেন মানে ভালো হলেও পশু জবাই থেকে শুরু করে সংরক্ষণ এবং রপ্তানির বিভিন্ন ধাপে সমস্যার কথা।

ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ বলেন, চামড়ার বাজার এবং পণ্য বহুমুখীকরণের উদ্যোগ নিতে হবে ট্যানারি মালিকদেরই, আর সহায়তা করবে সরকার।

বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম খাত হলেও চামড়া খাত থেকে বাংলাদেশের আয় বছরে মাত্র ১ বিলিয়ন ডলারের মতো সেটি মোট বিশ্ববাজারের একেবারেই নগণ্য অংশ।

 

এআরএস
আইন-কানুনের তোয়াক্কা না করে, নাম সর্বস্ব প্রতিষ্ঠান বানিয়ে, ইস্টার্ন ব্যাংকের ২১ শতাংশ শেয়ার দখল করে আছেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরী ও তার পরিবার। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে...
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এ প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো চট্টগ্রামের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।
চট্টগ্রামের আনোয়ারায় আগামী সোমবার চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। 
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর