কাঁচা চামড়া কেনার জন্য বাংলাদেশ ব্যাংকের ফান্ড গঠন

আপডেট : ০৫ জুন ২০২৫, ১২:৪৮ পিএম

কাঁচা চামড়া কেনার জন্য ২৩২ কোটি টাকার ঋণ ফান্ড গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। যে টাকা দিয়ে ট্যানারি মালিকরা খুব স্বাচ্ছন্দ্যে নিজেদের চাহিদামতো কাঁচা চামড়া কিনতে পারবেন বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক।

তবে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে, কোরবানি ঈদে চামড়া কিনতে যেখানে ২ হাজার কোটি টাকা লাগে, সেখানে ২৩২ কোটি টাকা, খুবই সামান্য। যদিও ট্যানারি মালিকদের বিরুদ্ধে অভিযোগ, ঋণ নিয়ে তা শোধ দেন না তারা।

সারা বছর দেশে যে কাঁচা চামড়া সংগ্রহ হয়, তার অর্ধেকের বেশি হয় কোরবানি ঈদে। ফলে, এই সময়ে চামড়া কিনতে একটু বাড়তি অর্থ লাগে ট্যানারি মালিকদের।

বাংলাদেশ ব্যাংক বলছে, ট্যানারি মালিকদের জন্য কাঁচা চামড়া কিনতে এবার ২৩২ কোটি টাকার ঋণ ফান্ড গঠন করা হয়েছে।

ট্যানারি মালিকদের ঋণ দেয়া আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক স্থানীয় কার্যালয় জিএম শফিকুল ইসলাম জানালেন, কাঁচা চামড়া কিনতে দেয়া ঋণের বিষয়ে কিছুই জানেন না তিনি। 

এ বিষয়ে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, কোরবানি ঈদের কাঁচা চামড়া কিনতে তাদের দুই হাজার কোটি টাকার মতো লাগে, সেখানে ২৩২ কোটি টাকা নগণ্য।

সালামা ট্যানারি লিমিটেডের এমডি সাখাওয়াত উল্লাহ মনে করেন সরকারের হস্তক্ষেপ ছাড়া ট্যানারি শিল্পে সুদিন ফিরবে না। তিনি বলেন, দুঃখের বিষয় গেলো ১০ বছর ধরে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি আয় ১ বিলিয়ন ডলারেই ঘুরপাক খাচ্ছে।

এদিকে ৯ বছরেরও সাভারের চামড়া শিল্প নগরীতে শতভাগ প্রস্তুত হয়নি কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার -সিইটিপি। যদিও ট্যানারি মালিকদের নিজেদেরকেই ‘ইটিপি’ প্রস্তুত করে নিতে বলেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

একাত্তর/আরএ
ব্যাংক খাতের লুটপাট ও সুশাসনের অভাবে তৈরি হওয়া ক্ষতি কাটাতে সরকারের কাছে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি দেশের সব লেনদেন ‘বাংলা কিউআর’-এর আওতায় আনা সম্ভব হলে বছরে আরও...
দেশে সর্বজনীন বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন জ্যামিতিক হারে বাড়ছে। গত ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেনের সংখ্যা সাড়ে তিন গুণ বেড়েছে, আর টাকার অংকে এ লেনদেন বৃদ্ধি পেয়েছে প্রায় পাঁচ গুণ। বর্তমানে বাংলা...
ন্যাশনাল ব্যাংক পিএলসির চার আমানতকারী যাতে তাদের সঞ্চয়ী হিসাব থেকে টাকা তুলতে পারেন, তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছে  হাইকোর্ট।
২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর