সুদহার বৃদ্ধিতে খেলাপি ঋণ বাড়ার আশঙ্কা

আপডেট : ০৯ জুলাই ২০২৩, ০৬:৪৫ পিএম

সুদহার বৃদ্ধির কারণে খেলাপি ঋণ বাড়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা। তাদের মতে, চলমান ডলার ও জ্বালানির সঙ্কটের কারণে আইএমএফের চাপে মুদ্রানীতির পরিবর্তন হলেও অর্থনীতি জন্য তা টেকসই হবে না। তবে ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, সুদ হার কমিয়ে টাকাকে সস্তা করলে বেনামি ঋণের সুযোগ বেড়ে যাবে। 

চলতি জুলাইয়ের শুরু থেকেই শুরু হয়েছে ব্যাংক খাতে ঋণের সুদ হার বৃদ্ধি। যেখানে সরকারের ট্রেজারি বিলের ছয় মাসের গড় সুদের সঙ্গে সবোর্চ্চ তিন শতাংশ যোগ করে এ সুদ বেঁধে দিচ্ছে ব্যাংক খাত, বর্তমানে যা ১০ দশমিক ১০ শতাংশের মধ্যে। 

আবার চলমান বৈদেশিক মুদ্রা বাজারের সঙ্কটকে মাথায় রেখে সরবরাহ বাড়াতে ডলারের দামকে বাজারমুখী করার উদ্যোগও নেয়া হয়েছে চলতি মুদ্রানীতিতে। 

রোববার আইসিএবি ও ইআরএফে আয়োজিত মুদ্রানীতি এবং তার প্রভাব নিয়ে আলোচনায় ব্যবসায়ীরা জানান, রক্ষণশীল মুদ্রানীতি অর্থনীতির সঙ্কট দূর করার বদলে আরও অস্থিতিশীল করবে। 

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন বলেন, কিছু লোক বিদ্যুৎ খাতে ব্যবসা করে রাতারাতি বিলিয়নার হয়ে গেছে। এসব ধনীদের হাতে দেশ ছেড়ে দিয়ে মুদ্রানীতি ঘোষণাতে লাভ হবে না। 

বিভিন্ন সঙ্কটের মধ্যেই মুদ্রনীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক জানিয়ে আইসিএবি সভাপতি মো. মনিরুজ্জামান বলেন, নতুন এই মুদ্রানীতিতে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থার মূল চ্যালেঞ্জ হল অর্থ সরবরাহকে কঠোর করে মুল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা।

সুদ হারের নতুন নীতির কারণ খেলাপি ঋণ বাড়ার শঙ্কা জানান ব্যবসায়ীরা। তারা বলেন, এর ফলে বেনামি ঋণ বাড়লেও দায় নেবে না ব্যবসায়ী সমাজ। বেনামি ঋণের বোঝা ব্যবসায়ীদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা। 

আরও পড়ুন: ভারতের সঙ্গে রুপিতে লেনদেন শুরু ১১ জুলাই

তবে নয়া সুদ হারের কারণে খেলাপি ঋণ যে বাড়বেই, তা মানতে নারাজ বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্টরা। তারা বলেন, টাকাকে সস্তা রাখায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। এ অবস্থায় মুদ্রানীতির সুফল পেতে মাঠ পর্যায়ে আরও তদারকি চেয়েছেন অর্থনীতিবিদরা।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, নির্বাচনী বছরে অর্থনৈতিক সঙ্কট কমাতে প্রবৃদ্ধি নয় বরং মনোযোগ দিতে হবে সাধারণ মানুষের আয় বৃদ্ধির দিকে। একই সঙ্গে রাজস্ব নীতির সঙ্গেও সমন্বয় লাগবে।


একাত্তর/এসি

ব্যাংকিং খাতে অনিয়ম ও দুর্নীতির কারণে সৃষ্ট খেলাপি ঋণের অর্থ অবৈধভাবে বিদেশে পাচারের ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রায় ৩০টি ব্যাংক ঋণের অর্থ পুনরুদ্ধারে উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...
খেলাপি ঋণ দ্রুত আদায়ে আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া জোরদার করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আগামী মার্চ মাসের মধ্যে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার ২৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এ লক্ষে পুণর্গঠন,
দেশের ব্যাংক খাতের সবচেয়ে বড়ো সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে ঊর্ধ্বমুখী খেলাপি ঋণ। এতদিন কৃষি খাতের ঋণে এই ভূতের আতঙ্ক কম থাকলেও নতুন করে সেখানেও খেলাপির ভূত চেপে বসেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর