রাশিয়াসহ চার দেশ থেকে সার কেনার সিদ্ধান্ত

আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৬:৫৯ পিএম

রাশিয়াসহ চার দেশ থেকে দুই লাখ ৯০ হাজার মেট্রিক টন সার কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের জানান, রাশিয়া ছাড়াও কাতার, কানাডা, সৌদি আরব এবং দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে এসব সার কেনা হবে। এতে ব্যয় হবে ১ হাজার ৫৭ কোটি ৮২ লাখ ৩৪ হাজার ২৯৫ টাকা।

দুই লাখ ৯০ হাজার মেট্রিক টন সারের মধ্যে রয়েছে- ১ লাখ ২০ হাজার মেট্রিক টন ইউরিয়া, ১ লাখ ৩০ হাজার টন পটাশ (এমওপি) এবং ৪০ হাজার টন ডিএপি। 

মাহবুব খান বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন- বিপিসির জন্য ২০২৩ সালের জুলাই টু ডিসেম্বর সময়ে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় ইউনিপ্যাক সিঙ্গাপুরের কাছ থেকে প্যাকেজ-এ ও ই এবং ভিটল এশিয়ার কাছ থেকে প্যাকেজ বি, সি ও ডি এর মাধ্যমে মোট ১৫ লাখ ৮৫ হাজার টন জ্বালানি তেল কেনার অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১২ হাজার ২৭৬ কোটি ৬৯ লাখ টাকা। 

পাশাপাশি সিঙ্গাপুরের ভিটল এশিয়া ও যুক্তরাষ্ট্র এক্সিলারেট এনার্জির কাছ থেকে দুই কার্গো এলএনজিও কেনা হবে। এক্সিলারেট এনার্জির কাছ থেকে এক কার্গো এলএনজি কিনতে খরচ হবে ৫৭২ কোটি ৪ লাখ ৮৫ হাজার ৬৮০ টাকা। ভিটল এশিয়া নেবে ৫৪৪ কোটি ১৯ লাখ ৬০ হাজার ১৬০ টাকা।


একাত্তর/আরবি 

ইউক্রেনে ২০২২ সালে রাশিয়ার পূর্ণ আগ্রাসনের পর প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসলো ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান ঘটাতে সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় আবুধাবিতে শুরু...
মসুর ডাল ও সার কেনার মাধ্যমে কেনাকাটা শুরু করেছে অন্তবর্তী সরকার। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সার কেনা সংক্রান্ত তিনটি প্রস্তাব এবং মসুর ডাল কেনা সংক্রান্ত...
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কায় বেশ চাপের মধ্যে পড়া অর্থনীতিতে বেসরকারি খাতের ঋণ প্রবাহের প্রবৃদ্ধি বেড়েছে। ঋণ প্রবাহের প্রবৃদ্ধি আবারও দুই অঙ্কের (ডাবল ডিজিট) ঘরে উঠেছে।
কৃষি নির্ভর বাংলাদেশে বর্তমানে ইউরিয়া সারের চাহিদা বছরে ২৬ লাখ টন। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের তথ্য অনুযায়ী (বিসিআইসি) এতদিন আমাদের দেশি কারখানায় সার উৎপাদন হতো ১০ লাখ টন।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর