যুদ্ধে যা হারাইনি, তা আলোচনার টেবিলে দেবো না: জেলেনস্কি

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১২:২১ পিএম

ইউক্রেনে ২০২২ সালে রাশিয়ার পূর্ণ আগ্রাসনের পর প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসলো ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান ঘটাতে সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় আবুধাবিতে শুরু হওয়া হাই-প্রোফাইল ত্রিপক্ষীয় আলোচনা এক জটিল মোড়ে এসে দাঁড়িয়েছে। আলোচনার প্রধান বাধা হিসেবে সামনে এসেছে ভূখণ্ডগত বিরোধ। 

বৈঠকে রাশিয়ার পক্ষে নেতৃত্ব দেন জিআরইউ প্রধান ইগর কস্তিউকভ এবং ইউক্রেনের পক্ষে রুস্তেম উমেরোভ। মার্কিন প্রতিনিধি হিসেবে জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ মধ্যস্থতা করছেন। খবর বিবিসির।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ডনবাস অঞ্চলের যেসব অংশ রাশিয়া এখনো দখল করতে পারেনি, তা কোনোভাবেই তাদের হাতে ছেড়ে দেওয়া হবে না।

জেলেনস্কি জানিয়েছেন, আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু হলো ডনবাসের ভবিষ্যৎ। রাশিয়ার দাবি—ইউক্রেনকে দোনেৎস্ক অঞ্চলের সেই অংশগুলোও ছেড়ে দিতে হবে যা বর্তমানে কিয়েভের নিয়ন্ত্রণে। তবে জেলেনস্কির মতে, রণক্ষেত্রে যা হারাননি, তা আলোচনার টেবিলে দিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না।

জেলেনস্কি নিশ্চিত করেছেন যে, যুক্তরাষ্ট্রের সাথে ইউক্রেনের দীর্ঘমেয়াদী নিরাপত্তা চুক্তির খসড়া চূড়ান্ত। এখন কেবল ট্রাম্পের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষা।

ওই বৈঠকে পশ্চিমা দেশগুলোতে আটকে থাকা রাশিয়ার ৩০০ বিলিয়ন ডলারের বেশি সম্পদ নিয়ে বিতর্ক হয়েছে। রাশিয়া এই অর্থ তাদের অধিকৃত অঞ্চলের উন্নয়নে ব্যবহারের প্রস্তাব দিলে জেলেনস্কি তা ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেন। তিনি দাবি করেন, এই অর্থ ধ্বংস হওয়া ইউক্রেন পুনর্গঠনে ব্যবহার করতে হবে।

এদিকে যুদ্ধের ভয়াবহতার পাশাপাশি ইউক্রেন বর্তমানে চরম জ্বালানি সংকটে রয়েছে। রাশিয়ার হামলায় বিদ্যুৎ অবকাঠামো বিধ্বস্ত হওয়ায় হিমাঙ্কের নিচের তাপমাত্রায় কঠিন পরিস্থিতির মোকাবিলা করছে কিয়েভ। এই মানবিক সংকটকে কাজে লাগিয়ে রাশিয়া সুবিধা নিতে চাইছে বলে ধারণা করা হচ্ছে।

দীর্ঘ চার বছর পর শুরু হওয়া এই সরাসরি আলোচনা সফল হবে কি না, তা নিয়ে বিশ্বজুড়ে সংশয় ও সম্ভাবনা দুই-ই রয়েছে। জেলেনস্কি এই বৈঠককে ‘শুরু’ হিসেবে দেখলেও রাশিয়ার অনমনীয় দাবি শান্তি প্রক্রিয়ার গতিকে ধীর করে দিচ্ছে।

জেলেনস্কির মতে, আলোচনার ফলাফল কী হবে তা এখনই বলা মুশকিল, তবে ইউক্রেন তার সার্বভৌমত্ব রক্ষায় কোনো প্রকার ছাড় দেবে না। 

তবে এই বৈঠককে অনেকেই ট্রাম্প প্রশাসনের অধীনে যুদ্ধের অবসান ঘটানোর প্রথম বড় পদক্ষেপ হিসেবে দেখছেন।

একাত্তর/এসি
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কায় বেশ চাপের মধ্যে পড়া অর্থনীতিতে বেসরকারি খাতের ঋণ প্রবাহের প্রবৃদ্ধি বেড়েছে। ঋণ প্রবাহের প্রবৃদ্ধি আবারও দুই অঙ্কের (ডাবল ডিজিট) ঘরে উঠেছে।
কৃষ্ণসাগরের বন্দর ব্যবহার করে ইউক্রেনের শস্য রপ্তানি নিয়ে আন্তর্জাতিক মধ্যস্থতায় শস্যচুক্তি হয়েছিলো। সেটি নবায়ন করেনি রাশিয়া।এই খবরের প্রভাবে সারা বিশ্বে বৈশ্বিক কমোডিটি এক্সচেঞ্জ বা পণ্য লেনদেনের...
বাংলাদেশে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে আগ্রহ দেখিয়েছে রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক এসবার। দেশটির বৃহত্তম ঋণদাতা ব্যাংক ‘এসবার ব্যাংক’ বাংলাদেশে তাদের শাখা খুলতে চায়। এ জন্য ব্যাংকটি ইতিমধ্যে দেশের...
রাশিয়াসহ চার দেশ থেকে দুই লাখ ৯০ হাজার মেট্রিক টন সার কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর