দুই সপ্তাহেই এসেছে ১০০ কোটি ডলার রেমিট্যান্স

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০৪:২৬ পিএম

চলতি অর্থবছরের (২০২৩-২৪) প্রথম মাস জুলাইয়ের দুই সপ্তাহেই দেশে রেমিট্যান্স এসেছে ৯৯ কোটি ৫৫ লাখ ৬০ হাজার ডলারের। এ সময় দৈনিক গড়ে দেশে এসেছে ৭ কোটি ১১ লাখ ডলার।

প্রবাসী আয়ের এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্স দুই বিলিয়ন বা ২০০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে মনে করছেন সংশ্লিষ্টরা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি মাসের ১৪ দিনে যে পরিমাণ রেমিট্যান্স দেশে এসেছে, এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২ কোটি ৭২ লাখ ৪০ হাজার ডলার। বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৯৪ লাখ ৭০ হাজার ডলার। 

সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে  বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে, ৮২ কোটি ৫১ লাখ ৬০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৬ লাখ ৯০ হাজার ডলার।

সদ্য বিদায়ী অর্থবছরে (২০২২-২৩) দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ডলার। যা আগের অর্থবছরের চেয়ে ৫৭ কোটি ৯০ লাখ মার্কিন ডলার বেশি।

এর মধ্যে জুন মাসে আসে ২১৯ কোটি ৯০ লাখ ডলার; যা একক মাস হিসাবে তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি।

এর আগে ২০২০ সালের জুলাইয়ে ২৫৯ কোটি ৮২ লাখ ডলারের সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল।


একাত্তর/আরবি 

চলতি মে মাসের প্রথম ২০ দিনে দেশে ২৬২ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৮ দশমিক ৩ শতাংশ বেশি।
মার্চে ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। পুরো মাসে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার বা পৌনে ৪ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন তারা। দেশ স্বাধীনের পর এটিই...
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১ মার্চ সময়ে গতবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ২৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ২২ হাজার ৬৬৮ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
নতুন বছরের শুরুতেই প্রবাসী আয়ে বড়ো ধরনের উল্লম্ফন দেখল বাংলাদেশ। সদ্য বিদায়ী জানুয়ারি মাসে প্রবাসীরা রেকর্ড পরিমাণ ৩১৭ কোটি (৩.১৭ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় এর...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর