দাম বেড়েছে মুরগির, ডিমের ডজন ১৪০

আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ০১:৫৪ পিএম

সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। সরবরাহ ঘাটতির অভিযোগে বেড়েছে সোনালীসহ অন্যন্যা মুরগির দাম। দাম বৃদ্ধির দৌড়ে এগিয়ে মুরগির সাদা ডিম। ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৪০ টাকা ডজন।

খাসি ও গরুর মাংস আগের মতোই চড়া দামে স্থিতিশীল। ইলিশের দাম এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে।

সাধারণ মানুষের মাংসের চাহিদার বড় অংশই জোগান দেয় পোল্ট্রি বা ব্রয়লার মুরগি। এতদিন খানিকটা সস্তা থাকলেও জনগণের প্রোটিনের যোগানদাতা ব্রয়লার মুরগির দাম বেড়ে হয়েছে ১৮৫ থেকে ১৯০ টাকা কেজি।

ব্রয়লারের দাম বৃদ্ধির সাথে সাথে বেড়েছে সোনালীসহ অন্যান্য মুরগির দামও। আর মুরগির দাম বৃদ্ধির কারণে বেড়েছে মুরগির ডিমের।

খাসির মাংস বিক্রি হচ্ছে ১১০০ টাকা কেজি। আর গরুর মাংস ৭৩০ থেকে ৭৫০ টাকায়। দুই ধরনের মাংসই চড়া দামে স্থিতিশীল আছে বলে জানান বিক্রেতারা।

খানিকটা দাম কমেছে ইলিশের, তারপরও সাধারণ মানুষ ইলিশের কাছেও ভিড়তে পারবে না। কারণ ছোট ইলিশ ৭০০ টাকা আর বড় ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ টাকা কেজি। রুই কাতলা বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪৫০ টাকা কেজিতে।

আরও পড়ুন: রেকর্ড উষ্ণতায় পৌঁছেছে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা

তবে তেল-নুন-ডালসহ মুদি পণ্যের দাম আগের মতোই চড়া দামে স্থিতিশীল আছে বলে জানান দোকানিরা।


একাত্তর/আরএ

বাজারে এখনও কমেনি পেঁয়াজের দাম। পুরনো পেঁয়াজের কেজি ১৫০ টাকা আর নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকায়। সপ্তাহ ব্যবধানে রসুনের দরও কিছুটা বেড়েছে।
ছুটির দিনেও খুচরা বাজারে কাঁচা সবজির দাম স্থিতিশীল। তবে, প্রকারভেদে কেজিতে মুরগীর দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।
এক সপ্তাহের ব্যবধানে বাজারে কোনো সবজির দামই কমেনি বরং বেশ কয়েকটির দাম বেড়েছে। যদিও সংশ্লিষ্টরা বলছেন, বাজারে কোনো ধরনের সবজির অভাব নেই।
রাজধানীর বাজারগুলোতে প্রচুর পরিমাণে সবজি দেখা গেলেও অধিকাংশ সবজির দাম এখন নাগালের বাইরে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়। সঙ্গে গত দুই সপ্তাহ ধরেই পেঁয়াজ, আদা ও এলাচের দাম বেড়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর