জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
মঙ্গলবার রাজধানীর মতিঝিলের ফেডারেশন ভবনে এই দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনাও হয়।
এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল বলেই বিশ্বে বাংলাদেশের জন্ম।
মিলাদ মাহফিল দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুফতি মিজানুর রহমান।
এসময় দেশ ও জাতীর কল্যাণে দোয়া এবং ১৫ আগস্টের খুনিদের বুলেটে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
একাত্তর/কেএসএইচ
