রিটার্ন দাখিলের সময় বাড়ানোর অনুরোধ এফবিসিসিআই'র

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১২:২৭ পিএম

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

সম্প্রতি এফবিসিসিআই সভাপতি মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক চিঠি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বরাবর পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, নতুন আয়কর আইন প্রতিপালন ও আয়কর পরিপত্র দেরিতে প্রকাশ করার কারণে করদাতারা প্রস্তুতির তেমন সময় পাননি। অন্যদিকে রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচনের কারণে অনেক করদাতার পক্ষেই ৩০ নভেম্বরের ভেতরে আয়কর রিটার্ন দাখিল সম্ভব হবে না।

চিঠিতে সর্বোচ্চ সংখ্যক করদাতা আয়কর রিটার্ন দাখিলের স্বার্থে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত বৃদ্ধি করার জন্য এফবিসিসিআই-এর পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হয়।

এআর
আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির জন্য অনলাইন সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (২৩ নভেম্বর) এক বিশেষ আদেশের মাধ্যমে ২০২৫-২৬ কর বছরের ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়িয়ে আগামী ৩১...
১৫ শতাংশের কাছাকাছি থাকা সুদের হার এক অঙ্কের ঘরে নামিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের কাছে দাবি জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিসহ...
সব করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর