বৃষ্টির দিনেও দাম নিয়ে কারসাজি, ভোক্তা অধিকারের অভিযান

আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০৪:৩৯ পিএম

সরকার নির্ধারিত দাম তো মানছেনই না বরং বৃষ্টির অযুহাতে সরবরাহ কমের কথা বলে আলু-পেঁয়াজের দাম কেজিতে ৫ থেকে ৬ টাকা বাড়িয়ে দিয়েছেন অসাধু ব্যবসায়ীরা। আর আড়তদারদের যুক্তি, কমিশনে ব্যবসা তাদের ফলে দাম যা বাড়ার সেটি বাড়িয়ে দিচ্ছেন কৃষক আর আড়তদাররা।

যদিও ভোক্তা অধিদপ্তর বলছে, উৎসস্থলে দাম কমেছে কিন্তু এখন কারসাজি যা করার সেটি করছে আড়তদার আর পাইকারি ব্যবসায়ীরাই। 

আলুর কেজি সর্বোচ্চ ৩৬ এবং পেঁয়াজের কেজি ৬৫ টাকা কার্যকর হয়নি। বরং বৃষ্টির অযুহাতে কেজিতে ৬ টাকা পর্যন্ত আলু-পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন আড়তদার আর পাইকাররা। 

রাজধানীর শ্যামবাজারে একদিনে পাইকারিতে দেশি পেঁয়াজের দাম কেজিতে ৬ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮২ থেকে ৮৮ টাকা এবং আমদানি পেঁয়াজ ৬৫ থেকে ৬৮ টাকা কেজি। 

মিরপুর শাহ আলী মার্কেটে পাইকারিতে অবশ্য দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৯০ টাকা কেজি। এই বাজারে পাইকারিতে আলু বিক্রি হচ্ছে ৩৯ টাকায়। 

ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা বললেন, যখন বেশি দামে বিক্রি করেন তখন ব্যবসায়ীরা বলেন কমিশন এজেন্ট তারা। আবার যখন কমে যায় দাম তখন এই ব্যবসায়ীরাই বলেন, লসটা মূলত তাদেরই হয়। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন, আগেকার দরে ক্রয় করা পেঁয়াজ উনারা যদি ৮০ থেকে ৮২ বা ৮৪ টাকায়ও বিক্রি করেন তবুও উনাদের পর্যাপ্ত লাভ থাকবে। কিন্তু সে পেঁয়াজ উনারা দাম বাড়িয়ে ৯০ টাকা লিখে দিয়েছিলেন। এখন আমরা এখানে সর্বোচ্চ ৮৪ টাকা নিশ্চিত করলাম।

তিনি আরও বলেন, বগুড়া জেলা, রংপুর জেলার হিমাগার থেকে ২৭ টাকা কেজি দরে আলু সরবরাহ করা হচ্ছে। তারা যদি দয়া করে আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে আমরা কোল্ডস্টোরেজ, জেলা প্রশাসনসহ ভোক্তা অধিদপ্তরের সংশ্লিষ্ট জেলা কর্মকর্তার সাথে যোগাযোগ করিয়ে দেবো। তাহলে এই ব্যবসায়ীরা ২৭ টাকা দরে আলু পেয়ে যাবেন। ফলে সরকারি বেঁধে দেয়া দরে আলু বিক্রি হবে। 

পণ্যের দাম স্বাভাবিক রাখতে ভোক্তা অধিদপ্তর জোর চেষ্টা করে যাচ্ছে বলেও জানান এ কর্মকর্তা। 

 

আরবিএস  
দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় রাখতে আগামীকাল রোববার (৭ ডিসেম্বর) থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার। 
চলতি মৌসুমে প্রতি কেজি আলু সংরক্ষণে কেজিতে গুনতে হবে ৮ টাকা। হিমাগার মালিকদের সংগঠন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়েছে।
মৌসুমের শেষ পর্যায়ে আলুর সংকটকে পুঁজি করে সর্বোচ্চ মুনাফা আদায়ের খেলায় নেমেছে মুন্সিগঞ্জের হিমাগার কেন্দ্রিক ব্যসায়ীরা।
অত্যাবশ্যকীয় ভোগ্যপণ্য পেঁয়াজের মূল্যের লাগাম টানতে কাস্টমস ডিউটি বা শুল্ক এবং রেগুলেটরি শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর