আলু সংরক্ষণে কেজিতে গুনতে হবে ৮ টাকা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৪ পিএম

চলতি মৌসুমে প্রতি কেজি আলু সংরক্ষণে কেজিতে গুনতে হবে ৮ টাকা। হিমাগার মালিকদের সংগঠন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার পুরানা পল্টনে অ্যাসোসিয়েশন কার্যালয়ে সংগঠনটির সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু সাংবাদিকদের জানান, ২০২৫ সালে খরচ বিবেচনায় নিয়ে কেজি প্রতি ভাড়া ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ৮ টাকা কেজি প্রতি ভাড়া নির্ধারণের যৌক্তিকতা যাচাই করার জন্য আমি বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় ও ট্যারিফ কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি জানান, গত বছরের তুলনায় এবার ৪০ শতাংশ বেশি আলু চাষ হয়েছে। কোনো অবস্থায় আলুর দাম ৪০ টাকা কেজির উপরে ওঠার সম্ভাবনা নেই।

মোস্তফা আজাদ বলেন, ব্যাংক ঋণের সুদহার বেড়ে গেছে। বিদ্যুতের খরচ হিসেব করলে ৭ টাকার মতোই খরচ হবে।

একাত্তর/আরএ
মৌসুমের শেষ পর্যায়ে আলুর সংকটকে পুঁজি করে সর্বোচ্চ মুনাফা আদায়ের খেলায় নেমেছে মুন্সিগঞ্জের হিমাগার কেন্দ্রিক ব্যসায়ীরা।
সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার জের ধরে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট করেছেন সাংবাদিকরা।
এক মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও শুরু হয়েছে আলু আমদানি। লোকসানের আশঙ্কায় আলু আমদানি বন্ধ রাখা হয়েছিল বলে জানান ব্যবসায়ীরা।
ভারতীয় আলু আমদানির খবরে পাইকারিতে ২০ আর খুচরায় বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি। এদিকে পেঁয়াজের দামটা এখনো একশ' টাকার বেশি। তবে কিছুটা কমেছে সবজির দাম। মাছ-মাংস-ডিম বিক্রি হচ্ছে আগের দামেই।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর