হিমাগারেই জিম্মি আলুর বাজার!

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৫:২৪ পিএম

মৌসুমের শেষ পর্যায়ে আলুর সংকটকে পুঁজি করে সর্বোচ্চ মুনাফা আদায়ের খেলায় নেমেছে মুন্সিগঞ্জের হিমাগার কেন্দ্রিক ব্যসায়ীরা। ৪০ টাকার আলু হিমাগারেই দফায় দফায় হাতবদলে দাম উঠছে সর্বোচ্চ ৬০ টাকা। ফলে বাজারে গিয়ে আরেক দফা বেড়ে ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে আলু। হিমাগার কর্মকর্তারাও স্বীকার করেছেন, গুটিকয় মজুতদারের কারসাজিতেই এখন জিম্মি আলুর বাজার।

গেলো মার্চ এপ্রিলে আলুর বীজ রোপণের পর ভারি বৃষ্টিতে নষ্ট হয় বীজতলা। ফলে বিক্রির জন্য রাখা বিপুল আলু এবার ব্যবহার হয় বীজ হিসেবে। উৎপাদনও কমে যায় তিন ভাগের দুই ভাগ। উৎপাদন ঘাটতি আর বীজ হিসেবে আলু খরচ হয়ে যাওয়াতেই এবার বাজারে আলুর সংকট। 

কিন্তু এই সংকটই যেন লটারি হয়ে উঠেছে ব্যাপারীদের কাছে। হিমাগারে থাকা আলুই হাত বদল হচ্ছে কয়েক দফা। লাভের অঙ্ক যোগ করে এক ব্যাপারি আলু বিক্রি করছেন আরেক ব্যাপারির কাছে। অর্থাৎ কোল্ড স্টোরেজেই হাত বদল হয়ে বাড়ছে আলুর দাম।

মুন্সিগঞ্জের আলু চাষি শাহজালাল জানান, চলতি বছরের লোকসান আর উৎপাদন খরচ বাড়তি থাকাসহ আলুর সর্বোচ্চ দাম হতে পারে ১৫০০ টাকা মণ। সেটি যে পর্যায় পৌঁছেছে তা মাত্রাতিরিক্ত।

কৃষক পর্যায় এ বছর গড়ে আলু কেনা হয়েছে ১৭৫০ টাকা ৫০ কেজির বস্তা। এর সাথে হিমাগার ভাড়া যুক্ত হচ্ছে ২৪০ টাকা। শ্রমিক ও পরিবহনসহ বস্তাপ্রতি সর্বোচ্চ খরচ ৬০ টাকা। সবমিলে বস্তা প্রতি দাম হতে পারে সর্বোচ্চ ২০০০ টাকা। অর্থাৎ কেজি প্রতি ৪০ টাকা। অথচ এখন হিমাগারেই কেজি প্রতি দাম দাঁড়াচ্ছে ৫৮ থেকে ৬০ টাকা। সংকটের সুযোগে কেজিতে ২০ টাকা লাভ করছেন হিমাগার কেন্দ্রিক ব্যাপারীরা। 

যদিও বাড়তি এ লাভকে স্রষ্টার আশীর্বাদ হিসাবে দেখছেন ব্যাপারীরা।

গেলো মার্চে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সাথে বৈঠকে এবার আলুর সর্বোচ্চ দাম ৪৩ টাকা বলে দাবি করেছিলেন জেলার ব্যবসায়ী সমিতির নেতারা। সেই ওয়াদা ভুলে এখন তারাও অনৈতিক এমন মুনাফাকে বরং অধিকার হিসেবেই দেখছেন। 

মুন্সিগঞ্জ জেলা আলু চাষি ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন বলেন, মালের দাম বাড়ে কখন? চাহিদা যখন বেশি হয় তখনই দাম বাড়ে। আমরা চাহিদা অনুযায়ী সাপ্লাই দিতে পারছি না। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক হিমাগার কর্মকর্তা স্বীকার করেছেন, গুটিকয় মজুদদারের কারসাজিতেই জিম্মি আলুর বাজার। 

বাজারে নতুন মৌসুমের আলু আসার আগে এই সংকট কাটছে না। কেননা কোল্ডস্টোরগুলোতে এখন বেশিরভাগ আলুই বীজ হিসেবে সংরক্ষিত। 

 

আরবিএস
চলতি মৌসুমে প্রতি কেজি আলু সংরক্ষণে কেজিতে গুনতে হবে ৮ টাকা। হিমাগার মালিকদের সংগঠন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়েছে।
এক মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও শুরু হয়েছে আলু আমদানি। লোকসানের আশঙ্কায় আলু আমদানি বন্ধ রাখা হয়েছিল বলে জানান ব্যবসায়ীরা।
ভারতীয় আলু আমদানির খবরে পাইকারিতে ২০ আর খুচরায় বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি। এদিকে পেঁয়াজের দামটা এখনো একশ' টাকার বেশি। তবে কিছুটা কমেছে সবজির দাম। মাছ-মাংস-ডিম বিক্রি হচ্ছে আগের দামেই।
ভরা মৌসুমে দাম নিয়ন্ত্রণ না হওয়ায় ভারত থেকে আলু আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। এরই পরিপ্রেক্ষিতে শনিবার দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থল বন্দর দিয়ে আলু আমদানি শুরু হতে চলেছে বলে জানিয়েছেন...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর