রিজার্ভ ২৫ বিলিয়ন, ডলার সংকট নেই: কেন্দ্রীয় ব্যাংক 

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৭:২৬ পিএম

দেশে ২৫ দশমিক ১৬ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক। আর ডলার সরবরাহে সংকট নেই বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। মেজবাউল বলেন, দেশে ডলারের সরবরাহে সংকট নেই। ব্যাংকগুলোর চাহিদার তুলনায় বাড়তি ডলার কেনা আছে।

তিনি বলেন, চাহিদা ও জোগান মিলিয়ে বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫ দশমিক ১৬ বিলিয়ন ডলার। আর দেশের অর্থনীতি আছে স্থিতিশীল অবস্থায়।

এদিন থেকেই ডলারের দাম ৫০ পয়সা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)। তারা আশা করছেন, চলমান ধারা অব্যাহত থাকলে ডলারের দাম আরো কমে আসবে।

ডলারের দাম কমানোর সিদ্ধান্ত যৌক্তিক উল্লেখ করে মেজবাউল হক বলেন, বৈদেশিক মুদ্রার দাম বাজারের চাহিদা ও যোগানের ওপর নির্ভর করে। গত কয়েক মাসে ডলারের চাহিদা নজরদারি করেছে বাংলাদেশ ব্যাংক।

‘পণ্য আমদানিতে কেউ মূল্য নিয়ে কারসাজি করে কিনা, কিংবা বিলাস পণ্য আসছে কিনা, তা দেখা হচ্ছে,’ যোগ করেন তিনি।

মুখপাত্র বলেন, এতে করে কারেন্ট অ্যাকাউন্টে অতিরিক্ত আছে এক বিলিয়ন ডলারের বেশি। ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টে ঘাটতি থাকলেও তা কমে আসবে।

বৃহস্পতিবার থেকে রেমিট্যান্স ও রফতানি আয়ে ডলারের দাম ৫০ পয়সা কমানো হয়েছে। অর্থাৎ এখন থেকে রেমিট্যান্স ও রফতানির ক্ষেত্রে প্রতি ডলারে পাওয়া যাবে ১১০ টাকা। আর আমদানিকারকদের কাছে ডলার বিক্রি করা হবে ১১০ টাকা ৫০ পয়সায়, যা আগে ছিলো ১১১ টাকা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, ডলারের জোগান বাড়াতে রফতানির মূল্য প্রত্যাশিত পরিমাণ ফেরত পাচ্ছে বাংলাদেশ।

ব্যাংকগুলোর কেনা আছে বাড়তি ডলার

দেশের ডলারের সরবরাহ নেই, উপরন্তু ব্যাংকগুলোর কাছে চাহিদার তুলনায় বাড়তি ডলার কেনা আছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক।

তিনি বলেন, দেশে ডলারের সরবরাহ সংকট নেই। ব্যাংকগুলোর চাহিদার তুলনায় বাড়তি ডলার কেনা আছে। এখন প্রায় ৩৯টি ব্যাংকে কেনা আছে বাড়তি ডলার।

তবে কয়েকটি ব্যাংক ঋণপত্র খুলতে গিয়ে বাড়তি দামে ডলার জোগাড় করছে তা বাজারের ‘ডলার সংকটের চিত্র নয়’ বলে মন্তব্য করেন নির্বাহী পরিচালক।

বাংলাদেশের অর্থনীতি এখনো স্থিতিশীল রয়েছে মন্তব্য করে মুখপাত্র মেজবাউল বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক - ফেড নীতি সুদ হার কমালে দেশে ডলারের বাজারে ইতিবাচক প্রভাব পড়বে।

এছাড়া আগামী ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি আট শতাংশে নামিয়ে আনা বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য বলেও জানান তিনি। 

আরবি 
খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
দেশে এজেন্ট ব্যাংকিংয়ের পরিধি বৃদ্ধির পাশাপাশি গ্রাহক, আমানত ও ঋণ বিতরণেও প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
বাংলাদেশে অ্যামপ্লয়মেন্ট ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ নিশ্চিত করতে হালনাগাদ ওয়ার্ক পারমিটধারী বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ডিজিটাল লেনদেনের ব্যয় কমানো এবং দেশকে নগদ লেনদেননির্ভর অর্থনীতি থেকে বের করে আনতে বাংলা কিউআর লেনদেনে আন্তঃবিনিময় পুনর্ভরণ মাশুল (আইআরএফ) শূন্য শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর