দাম কমলো ডলারের, বিপাকে মজুদদাররা

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৩:১০ পিএম

মার্কিন ডলারের দাম আরও বাড়তে পারে- এমন প্রত্যাশায় দেশে যারা মজুদ করেছিল তাদের জন্য দুঃসংবাদ হয়ে এসেছে দাম কমার খবর।

বৃহস্পতিবার থেকে প্রবাসী ও রপ্তানি আয়ের ডলারের দাম ৫০ পয়সা কমিয়ে ১১০ টাকা এবং আমদানিকারকদের জন্যও ৫০ পয়সা কমিয়ে ১১০ টাকা ৫০ পয়সা করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) এক সভায় ডলারের দাম কমানোর সিদ্ধান্ত নেয়।

বাফেদা ও এবিবি নেতারা মনে করছেন, ডলারের দাম কৃত্রিমভাবে ধরে রেখে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে কিছু অসাধু ব্যবসায়ীরা। আমদানিতে ডলারের বাড়তি দামের ফলে নিত্যপণ্যের দাম বাড়ছে। আর এর ফলেই কমছে না মূল্যস্ফীতির পারদ।

বাফেদা এবং এবিবির সদস্যরা সবাই এই সিদ্ধান্ত মেনে আমদানি ব্যয় মেটাবেন বলে জানিয়েছেন বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আফজাল করিম।

তিনি বলেন, ‘ডলার দাম বাড়া কমার যে বিষয়টা বাজারে আমরা দেখি সেটা অনেকটাই কৃত্রিম।’ 

চলতি হিসাবে বর্তমানে ঘাটতি না থাকার কারণেই ডলারের দাম ৫০ পয়সা করে কমানো হয়েছে বলে জানান তিনি। 

 

 

আরবি 
চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে ২০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ২০৩ কোটি ১০ লাখ ডলার। ফলে এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১ দশমিক ৬০ শতাংশ।
আমদানি নীতি আদেশ (আইপিও) সংশোধনের মাধ্যমে রপ্তানিমুখী পোশাক প্রস্তুতকারকদের জন্য সুতা ও কাপড় আমদানিতে বাণিজ্য মন্ত্রণালয়ের আগাম অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা তুলে নিয়েছে সরকার।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের আড়াই মাসে বাংলাদেশে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৫১ বিলিয়ন মার্কিন ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৩ শতাংশ বেশি।
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর