পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের দায়িত্বশীল হতে হবে

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০১:৪৪ পিএম

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, হঠাৎ করে পেঁয়াজের দাম ৭০-৮০ টাকা বেড়ে গেছে, যা অবশ্যই ব্যবসায়ীদের দায়িত্বশীল আচরণ নয়।

রোববার আগারগাঁওয়ের রাজস্ব ভবনে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষ্যে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তপন কান্তি ঘোষ বলেন, গতকাল হঠাৎ করে পেঁয়াজের দাম ৭০-৮০ টাকা বেড়ে গেছে। এটা অবশ্যই ব্যবসায়ীদের দায়িত্বশীল আচরণ নয়। ব্যবসায়ীদের বুঝতে হবে দেশের জনগণের জন্যই ব্যবসা। লাভ ছাড়া তো ব্যবসা করবেন না।  যে পণ্যের মূল্য ১২০ টাকা এক রাতে মধ্যে সেটির দাম ২০০ টাকা কীভাবে হয়। ভারত রপ্তানি বন্ধ মাত্র ঘোষণা দিয়েছেন, এর পরই প্রতি কেজি পেঁয়াজে একরাতের ব্যবধানেই ৭০ কি ৮০ টাকা দাম বেড়ে গেছে, এটা ঠিক নয়।

তিনি আরও বলেন, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের দায়িত্বশীল হতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন  অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।

 

এআর
পাইকারি ও খুচরা বাজারে পণ্যের দামের অগ্রহণযোগ্য ব্যবধানের কারণ অনুসন্ধানে ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রমজানে দাম সহনীয় রাখতে খেজুরের আমদানি শুল্ক কমাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
সয়াবিন তেলের দাম বেড়েছে। প্রতি লিটারে ১৪ টাকা বাড়ায় এখন থেকে বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৮৯ টাকায়। যা এতদিন ছিলো ১৭৫ টাকা।
এক মাস বন্ধের পর আবারও শুরু হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেল কার্যক্রম। সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া ট্রাকসেলে এবার পাওয়া যাবে ভোজ্য তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর