দাম বাড়লো সয়াবিন তেলের, লিটার ১৮৯ টাকা

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৪:২৩ পিএম

সয়াবিন তেলের দাম বেড়েছে। প্রতি লিটারে ১৪ টাকা বাড়ায় এখন থেকে বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৮৯ টাকায়। যা এতদিন ছিলো ১৭৫ টাকা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। তিন দফা বৈঠকের পর সবশেষ এমন সিদ্ধান্ত আসলো।

মূল্যবৃদ্ধির কারণ হিসেবে কর অব্যাহতি সুবিধা প্রত্যাহারের কথা তুলে ধরে উপদেষ্টা বশিরউদ্দিন বলেন, সরকার ভোজ্য তেলে কর অব্যাহতি দিয়েছিলো। এতে মাসে ৫৫০ কোটি টাকার রাজস্ব আদায় কমে গিয়েছিলো।

রোজার আগে দাম সহনীয় রাখতে সরকার ভোজ্যতেলের শুল্ক-করে যে রেয়াত দিয়েছিলো তার মেয়াদ শেষ হয়েছে ৩১ মার্চ।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী পাঁচ লিটার সয়াবিন তেলের বোতলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা, যা ছিল ৮৫২ টাকা। বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন ও পাম তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৬৯ টাকা, যা ছিল ১৫৭ টাকা। এর আগে গত ৯ ডিসেম্বর সর্বশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিলো।

প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮ টাকা এবং খোলা সয়াবিন ও পাম তেলের দাম ১৩ টাকা বাড়াতে চেয়ে ভোজ্যতেল পরিশোধন কারখানাগুলোর সমিতি গত ২৭ মার্চ বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে চিঠি দেয়।

একাত্তর/আরএ
দেশে এই প্রথম বেসরকারি খাতের প্রতিনিধিদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ‘প্রাইভেট সেক্টর অ্যাডভাইজরি কাউন্সিল’ গঠন করার মাধ্যমে ব্যবসায়ী প্রতিনিধিরা তাদের...
পাইকারি ও খুচরা বাজারে পণ্যের দামের অগ্রহণযোগ্য ব্যবধানের কারণ অনুসন্ধানে ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
রমজানে দাম সহনীয় রাখতে খেজুরের আমদানি শুল্ক কমাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর