ইউএস-বাংলার বহরে সুপরিসর এয়ারবাস ৩৩০-৩০০

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০১ পিএম

দেশের এভিয়েশন খাতের বেসরকারি কোম্পানি ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে যুক্ত হয়েছে সুপরিসর দেহের এয়ারবাস ৩৩০-৩০০ মডেলের উড়োজাহাজ, যাতে আসন রয়েছে ৪৩৬টি।

শুক্রবার বিকেলে উড়োজাহাজটি চীনের গুয়াংজু থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে ইউএস-বাংলা থেকে জানানো হয়েছে।

বিমানবন্দরে ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে বহুরে যুক্ত হওয়া নতুন উড়োজাহাজকে অভ্যর্থনা জানানো হয়।

ইউএস-বাংলা বলছে, নতুন যুক্ত হওয়া এয়ারবাসটি দিয়ে ভবিষ্যতে জেদ্দা, রিয়াদ, দাম্মামসহ লন্ডন, রোম রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।

এদিন ভোরেই ইউএস-বাংলার বহরে যুক্ত হয়েছে বোয়িং ৭৩৭-৮০০ মডেলের আরেক উড়োজাহাজ। সব মিলিয়ে এর ইউএস-বাংলার বহরে উড়োজাহাজ সংখ্যা দাঁড়ালো ২৩টিতে।

এরমধ্যে একটি এয়ারবাস ৩৩০-৩০০, নয়টি বোয়িং ৭৩৭-৮০০, ১০টি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট রয়েছে।

শিগগিরই আরো একটি এয়ারবাস ৩৩০-৩০০ে মডেলের উড়োজাহাজ বহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে কোম্পানির তরফ থেকে জানানো হয়।

দেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে অভ্যন্তরীণ প্রায় সব সহ আন্তর্জাতিক রুটে কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজুতে ফ্লাইট চালাচ্ছে। 

আরবি
ভোটের ডামাডোলের মধ্যে বোয়িংয়ের উড়োজাহাজ বিক্রির প্রস্তাব নিয়ে বৈঠক করেছেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।
বাংলাদেশের কাছে বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্সের ২১৪ মিলিয়ন মার্কিন ডলার পাওনা রয়েছে বলে যে তথ্য জানিয়েছে দ্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন তা সঠিক নয় বলে জানিয়েছে, বাংলাদেশ...
পর্যটনের স্বর্গরাজ্য হিসাবে খ্যাত মালদ্বীপে সরাসরি ফ্লাইট চালুর প্রথম দিন থেকেই ভাল সাড়া পাচ্ছে বেসরকারি উড়োজাহাজ প্রতিষ্ঠান ইউএস বাংলা এয়ারলাইন্স। আকাশ পথে বছরের পর বছর এই রুটে অস্বাভাবিক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর