ভোজ্যতেলের দাম নির্ধারণ মঙ্গলবার 

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৯ পিএম

প্রায় ছয় মাস পর নতুন করে ভোজ্যতেলের দাম নির্ধারণ করতে যাচ্ছে সরকার। আগামী মঙ্গলবার মূল্য নির্ধারণে জাতীয় টাস্কফোর্সের বৈঠকে নতুন দাম ঠিক করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য প্রতিমন্ত্রী।  

সাধারণত বাণিজ্য মন্ত্রণালয় অনুমতি দেওয়ার পরই ভোজ্যতেল প্রস্তুত ও বিতরণ কোম্পানিগুলো দাম বাড়ানো বা কমানোর ঘোষণা দিয়ে থাকে।

এর আগে সর্বশেষ গত বছরের ৯ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম লিটারে ৫ টাকা কমিয়ে ১৬৯ টাকা করা হয়।

এদিকে সরকারের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, রোববার দেশের বাজারে প্রতি লিটার বোতলজাত ভোজ্যতেল বিক্রি হয়েছে ১৭০ থেকে ১৭৩ টাকায়। এক বছর আগের এই দাম ছিলো ১৮০ থেকে ১৮৫ টাকা। অর্থাৎ ছয় শতাংশ কমেছে।

তবে গত মাসে কোনো ঘোষণা না দিয়েই ভোজ্যতেলের দাম বাড়িয়ে দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। তখন প্রতি লিটারে বাড়ানো হয় চার টাকা।

এদিন বাণিজ্য প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, চিনি, খেজুরসহ রমজানের অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে।

রমজানের এক সপ্তাহ আগেই এসব পণ্যের মূল্যে প্রভাব পড়বে অর্থাৎ দাম কমে আসবে বলে আশা প্রকাশ করেন টিটু।

এদিকে ভারত থেকে পেঁয়াজ ও চিনি ’আসবে বলেই’ মনে করছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। বলেন, ২০ হাজার টন পেঁয়াজ ও ৫০ হাজার টন চিনি আমরা পাবো বলে ভারতের পক্ষ থেকে আশ্বস্ত হয়েছি।

তবে বাংলাদেশ ৫০ হাজার টন পেঁয়াজ ও এক লাখ টন চিনি ভারত থেকে আমদানি করতে চায় বলেও জানান তিনি।

আরবি
দেশের বাজারে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (১২ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠক শেষে...
পাইকারি ও খুচরা বাজারে পণ্যের দামের অগ্রহণযোগ্য ব্যবধানের কারণ অনুসন্ধানে ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
দেশে ভোজ্যতেল বা জ্বালানি তেল—কোনোটিরই সঙ্কট নেই, বরং পর্যাপ্ত মজুত রয়েছে। এই পরিস্থিতিতে ভোজ্যতেলের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাজার...
রমজানে দাম সহনীয় রাখতে খেজুরের আমদানি শুল্ক কমাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর