রোজার বাজারে বাড়েনি মশলা পণ্যের দাম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৩ পিএম

রাজধানীর মৌলভীবাজারে এবার মশলা পণ্যের দাম আর বাড়েনি। বরং কোনো কোনোটিতে কমেছে। এছাড়া পাইকারি বাজারে এখনও স্থিতিশীল আছে রোজার নিত্যপণ্যের দাম।

ব্যবসায়ীরা বললেন, পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলে রোজায় পণ্যের দাম নাও বাড়তে পারে।

ঢাকার বড় পাইকারি বাজার মৌলভীবাজারে নতুন করে আর বাড়েনি রোজার পণ্যের দাম। ব্যবসায়ীরা বললেন, বেশ কিছুদিন ধরে স্থিতিশীল আছে দাম।

মৌলভীবাজারের ব্যবসায়ীরা জানালেন, সাধারণত রমজানে তাদের বাজারে পণ্যের দামে তেমন প্রভাব পড়েনা। বরং সরকারের তরফ থেকে যে শুল্ক প্রত্যাহারের কথা বলা হচ্ছে, তাতে এই বাজারে পণ্যের দাম বরং কিছুটা কমার সম্ভাবনা আছে।

এলাচ-লবঙ্গ সহ কিছু মশলার দাম উল্টো কমে গেছে এই বাজারে। ব্যবসায়ীরা জানান, মাসখানেক ধরেই একটু একটু করে কমছে মশলার দাম।

ব্যবসায়ীরা জানালেন, সামনে শবে বরাত বা রোজার কোনো প্রভাবই পড়েনি এখনও বাজারে। আশানুরূপ ক্রেতা সমাগম নেই বাজারে। ফলে বাজার কিছুটা মন্দা।

তারা জানান, আগের ৯০০ থেকে হাজার টাকার জিরা এখন বিক্রি হচ্ছে ৭০০ টাকায়। সাড়ে তিন হাজার টাকার এলাচির দাম নেমেছে তিন হাজারের নিচে। শুধু কাঠবাদামের দাম একটু বেড়েছিলো, এখন তাও কমছে।

সরকার শুল্ক কমিয়ে রাখলে এবং সরবরাহ ঠিক থাকলে এবার রোজায় পণ্যের দাম হয়তো বাড়বে না বলছেন এ বাজারের ব্যবসায়ীরা।

 

একাত্তর/জো
পাইকারি ও খুচরা বাজারে পণ্যের দামের অগ্রহণযোগ্য ব্যবধানের কারণ অনুসন্ধানে ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
ঈদের আগে এলাচ ছাড়া অন্যান্য মশলার দাম নাগালের মধ্যেই পাচ্ছেন ক্রেতারা।
অভিযানেও ডিমের দাম তেমন একটা কমেনি, বরং কিছু কিছু পাইকারি বাজারে ডিম বিক্রি বন্ধ অথবা কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। 
কোরবানির ঈদের তিনদিন আগে জমজমাট হয়ে উঠেছে মশলার বাজার, তবে চাহিদা বাড়ায় বিক্রেতারা দামও বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ ক্রেতাদের। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর