পেঁয়াজ নিয়ে হরিলুট, এক বছরে দাম বেড়েছে ২৭০ শতাংশ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৩ পিএম

ভারত থেকে আমদানির খবরে পেঁয়াজের ঝাঁজ কমছে বলে খবর চড়েছিলো, সেই খবরের বিন্দু বিসর্গও খুঁজে পাওয়া যায়নি ছুটির দিনে রাজধানীর কাঁচাবাজারগুলোতে। উল্টো দাম আরও বেড়েছে। দেশি নতুন পেঁয়াজে বাজার সয়লাব হলেও কেজি প্রতি দাম ঠেকেছে ১২৫ টাকায়। 

সামনে রোজা, বন্ধ আমদানি, নেই সুলভ মূল্যে টিসিবির বিক্রিও। সব মিলিয়ে সিন্ডিকেট দাপিয়ে বেড়াচ্ছে পেঁয়াজের বাজারে। তাই একদিনের ব্যবধানে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজে দাম ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১২৫ টাকায়। আরও বাড়ার হুমকিও দিয়েছে এই বেপরোয়া চক্র। 

অথচ গেলো বছর এই সময়ে পেঁয়াজের দাম ছিলো মাত্র ৩৫ টাকা। অর্থাৎ, বছরে বৃদ্ধির হার ২৭০ শতাংশ। এ যেন রীতিমতো হরিলুট চলছে প্রতিদিনের রান্নার অপরিহার্য অনুষঙ্গ এই পণটি নিয়ে। এতে করে নাভিশ্বাস উঠেছে কম আয়ের থেকে শুরু করে মধ্যবিত্ত মানুষের জীবনে। ভাবতে শুরু করেছে বিকল্প। 

শনিবার সরেজমিনে গিয়ে দেখা গেলো, রাজধানীর মোহাম্মদপুর বাজারে সবগুলো দোকানেই পাওয়া যাচ্ছে মুড়িকাটা জাতের নতুন পেঁয়াজ। দেশি অন্যজাত ও আমদানি করা পেঁয়াজ নেই একদমই । তবে শতক পেরিয়ে যাওয়ার পরও পেঁয়াজের দাম যেন থেমে থাকতে চাইছে না। 

সামনে রমজান তাই চাহিদাও বাড়ছে, এই সুযোগে পেঁয়াজের দাম বাড়ছে প্রতিদিন। দুই দিন আগে খুচরায় পেঁয়াজ প্রতি কেজি ছিলো ১০০ থেকে ১০৫ টাকা, শনিবার বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২৫ টাকায়। বিক্রেতারা দাবি করছেন, আমদানি ও সরবরাহ কমার অজুহাতে সারা দেশে আবারও বাড়ছে পেঁয়াজের দাম। 

সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা। দুই সপ্তাহ পর নতুন পেঁয়াজ বাজারে আসলে দাম কমতে পারে, বলছেন ব্যবসায়ীরা। জানতে চাওয়া হয়, নতুন পেঁয়াজে তো বাজার সয়লাব, তারপরও কেন দাম বাড়ছে, এই প্রশ্নের কোন সদুক্তর দিতে পারেনি ব্যবসায়ীরা। 

পাইকারি বিক্রেতারা বলছেন সামনে রোজা অন্যদিকে ভারতীয় পেঁয়াজ আমদানি এখনো বন্ধ, এই সুযোগে মুড়িকাটা পেঁয়াজের ব্যাপারি এবং কৃষকরাই ইচ্ছেমতো দাম নির্ধারণ করছেন। পাইকারদের দাবি, ব্যাপারি আর কৃষকরা মিলেই পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করে, তাদের কাছে অসহায় তারা। 

সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশে টিসিবির তথ্য বলছে এক সপ্তাহের ব্যবধানে দেশী পেঁয়াজের দাম বেড়েছে ৫০ এবং এক বছরে ২৭০ শতাংশ। টিসিবি ডিলার কল্যাণ সমিতি বলছে ভারতীয় পেঁয়াজ আমদানি এবং সরকারিভাবে বিক্রি না থাকারই সুযোগ নিচ্ছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী।

কয়েক জাতের দেশি পেঁয়াজ বাজারে আসতে বাকি আরো এক থেকে দেড় মাস। আসার অপেক্ষায় ৫০ হাজার টন ভারতীয় পেঁয়াজ। এই মধ্যবর্তী সময়ে বাজার স্বাভাবিক হবে না বলছেন ব্যবসায়ীরা। তবে ক্রেতাদের এই কথা বিশ্বাস করতে নারাজ। তাদের মতে, এদেশে একবার যে পণ্যের দাম বাড়ে সেটি আর কমে না। 

এআরএস
ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোতে আসা শুরু হয়েছে।
এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) খাতে কর কাঠামোয় পরিবর্তন এনেছে সরকার। উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে থাকা ভ্যাট ও অগ্রিম কর তুলে দিয়ে আমদানি পর্যায়ে এককভাবে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত...
কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই বিনিয়োগ যাচ্ছে ভারতে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ৫ আগস্টের পর দেড় বছরে ভারতে অনুমোদনহীন বিনিয়োগ হয়েছে প্রায় ১৩০০ কোটি টাকা।
ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর