বিনিয়োগ ও রিজার্ভ বাড়াতে বিস্তৃত হচ্ছে অফশোর ব্যাংকিং সেবা

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৮ পিএম

দেশে সরাসরি বিদেশি ও প্রবাসীদের বিনিয়োগে আগ্রহী এবং রিজার্ভ বৃদ্ধি ও আর্থিক কাঠামোকে সমৃদ্ধ করতে অফশোর ব্যাংকিং সেবা আরো বিস্তৃতভাবে চালু করতে যাচ্ছে সরকার।

এ লক্ষ্যে বুধবার ‘অফশোর ব্যাংকিং আইন ২০২৪’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

তিনি বলেন, এটা সর্বাধুনিক ব্যাংকিং ব্যবস্থা। বিশ্বের বিভিন্ন দেশ এই ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে নিজেদের অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছে।

‘দেশি-বিদেশি বিনিয়োগ সহজ করতে সরকার অফশোর ব্যাংকিং নামে নতুন ব্যাংকিং কার্যক্রম শুরু করছে। সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য অফশোর ব্যাংকিং আইন করা হয়েছে,’ যোগ করেন মন্ত্রিপরিষদ সচিব।

তিনি জানান, যারা এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে অফসোর ব্যাংকিং এর অনুমোদন নিয়েছেন, তাদের নতুন করে আর লাইসেন্স নিতে হবে না।

অফশোর ব্যাংকিং হলো এমন এক ব্যবস্থা, যেখানে বৈদেশিক উৎস থেকে বৈদেশিক মুদ্রায় তহবিল গঠন করা হয় এবং প্রচলিত ব্যাংকিং আইনকানুনের বাইরে ভিন্ন আইনকানুনের মাধ্যমে পরিচালিত হয়।

অফশোর ব্যাংকিংকে ব্যাংকের অনেক সময় ব্যাংকের ভেতরেই ভিন্ন এক ব্যাংকিং ব্যবস্থা হিসেবে উল্লেখ করা হয়।

১৯৮৫ সালে সীমিত পরিসরে দেশে অফশোর ব্যাংকিং শুরু হয়। মার্কিন ডলার, পাউন্ড, ইউরো, জাপানি ইয়েনসহ পাঁচ ধরনের বিদেশি মুদ্রায় অফশোর ব্যাংকিংয়ে লেনদেন করা যায়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই ব্যাংকিং পদ্ধতির বিনিয়োগ থেকে যে মুনাফা হবে, তাতে সরকার কোনো শুল্ক আরোপ করবে না।

আরবি
দেশের বাণিজ্য অর্থায়নের পরিধি বাড়াতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) নিজেদের ব্যাংকের পাশাপাশি অন্য অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমেও বাণিজ্য...
মূলধনী যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল ও সরকারি পর্যায়ে আমদানিতে অফশোর ব্যাংকিং থেকে অভ্যন্তরীণ ব্যাংকিং কার্যক্রমে অর্থায়নের মেয়াদ আরো ছয় মাস বাড়াল বাংলাদেশ ব্যাংক।যার মেয়াদ শেষ হয়েছিল গত ডিসেম্বরে।...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর