নিত্যপণ্যের সরকারি দর মানছে না কেউ

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০৭:০২ পিএম

বাজার নিয়ন্ত্রণে সরকার ২৯টি পণ্যের দাম বেঁধে দিলেও মানছে না কেউই। ক্রেতারা বলছেন, তালিকায় বেঁধে দেয়া দামে বাজার করা স্বপ্ন মাত্র। আর, বিক্রেতারা বলছেন, খুচরা পর্যায়ে যে দাম বেঁধে দেয়া হয়েছে, সেই দামে পাইকারিতেও পণ্য মিলবে না। আর এই বিষয়টি ক্রেতারা বুঝতে চান না। 

রাজধানীর বিভিন্ন বাজারে ঝুলছে কৃষি বিপণন অধিদপ্তরের মুল্য তালিকা, যেখানে নিত্যপন্যের দাম বেঁধে দেয়া হয়েছে। ডাল, ছোলা, মসুর, মাছ, মাংস, সবজি, পেয়াজ রসুন্সহ মোট ২৯টি পণ্য জায়গা পেয়েছে তালিকায়। উৎপাদক, পাইকারি ও খুচরা তিন কলামে তিন স্তরে দাম। 

সরকারি মূল্য তালিকা হাতে নিয়ে রাজধানীর অতিপরিচিত কারওয়ানবাজারে উপস্থিত একাত্তর। বিক্রেতারা হাতে ধরিয়ে দিয়ে জানতে চাওয়া এই দামে পন্য মিলবে কি? সবজির বাজারে তালিকা হাতে নিয়ে ভালো করে দামগুলো লক্ষ করছিলেন এক ক্রেতা। তারপর হেসে বললেন এই দামে পেলে তো ভালোই হতো।

মুদিবাজারের ঝুলানো তালিকাই বলে দিচ্ছে সরকারের বেঁধে দেয়া দাম আর বাজারের দামে কতো তফাৎ। এর পক্ষে যুক্তিও দেখান দোকানদাররা। খুচরা বিক্রেতা দাবি করেন,তারা সরকার নির্ধারিত দামের কথা জানতেন না। অন্যরা বলেন, প্রয়োজনীয় পণ্যের সরবরাহ না বাড়লে এই উদ্যোগ কাজে দেবে না।

রোববার কারওয়ান বাজারে দেখা গেলো, সরকার নির্ধারিত ৯২ টাকা ৬১ পয়সা কেজির খেসারি ডাল বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়। বাঁধাকপি, ফুলকপি, শিম, বেগুন, কাঁচা মরিচ, টমেটো ও কুমড়ার মতো সবজি সরকার নির্ধারিত দামের চেয়ে কেজিতে ১০ থেকে ৪০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারের একটি মুদি দোকানের মালিক গোফরান বলেন, পাইকারি বিক্রেতাদের কাছ থেকে আমরা যে দামে কিনি, সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছে তা অনেক কম। সরকার যদি পাইকারি দাম কমাতে পারে, তাহলে আমরা সরকার নির্ধারিত দামেই বিক্রি করতে পারব।

একই দশা মাংসের বাজারেও, এই দামের নিচে বিক্রি সম্ভব নয় সাফ কথা। এদিকে মুরগি বিক্রেতারাও বলে দিলেন, সরকারি তালিকা মতো খুচরা দামে খামার থেকেও মুরগি কেনা অসম্ভব। সরকার নির্ধারিত খাশির মাংসের দাম প্রতি কেজি ১০০৩ টাকা ৫৬ পয়সা নির্ধারণ করে দিলেও তা বিক্রি হয়েছে ১ হাজার ৫০ টাকায়।

সরকার নির্ধারিত সোনালী মুরগির দাম ২৬২ টাকা হলেও বিক্রি হয়েছে ৩২০-৩৩০ টাকায়। আর, মসুর, মুগ ও মাসকলাইসহ বিভিন্ন রকমের ডাল সরকার নির্ধারিত দামের চেয়ে ৫ টাকা থেকে ৩৫ টাকা বেশি দামে বিক্রি করতে দেখা যায়।

২৯টি পণ্যের মধ্যে শুধু ডিম ও কাতল মাছ সরকার নির্ধারিত দরে বিক্রি হয়েছে। প্রতি ডিম ১০-১০ টাকা ৫০ পয়সা এবং প্রতি কেজি কাতল মাছ ৩০০-৪০০ টাকায় বিক্রি হয়েছে। আশার আলো দেখাছে কাচামরিচ। সরকারি দাম মেনে মরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকায় কেজিতে। কোন কোন দোকানে দাম তারও কম। 

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন সীমিত ও নিম্ন আয়ের পরিবারের মানুষ। অনেক ভোক্তাই বলছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঠিক করে আগেও কখনো কাজ হয়নি, ভবিষ্যতেও হবে না। কারণ, কর্তৃপক্ষ শুধু দাম নির্ধারণ করে দেয়, সেগুলো কার্যকর করার ব্যবস্থা নেয় না।

 

একাত্তর/এসি
দেশের বাজারে আবার স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে দুই লাখ ৮৬ হাজার টাকা দাঁড়িয়েছে। এর মাধ্যমে...
স্বর্ণ, সোনা, বাজুস, দাম বৃদ্ধি, বাড়লো, এক ভরি সোনার দাম কত
দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে আট হাজার ৩৩৯ টাকা। এতে এক ভরি স্বর্ণের...
দেশের বাজারে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম আবার বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে পাঁচ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর