বাজার স্থিতিশীলে যে কোনো দেশ থেকে আমদানি: টিটু

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০৩:৫৩ পিএম

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে যে কোনো দেশ থেকে প্রয়োজনীয় পণ্য আমদানি করতে সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

তিনি বলেছেন, বাজারে যাতে পণ্যের সংকট না হয়, সে লক্ষ্যে সংকট তৈরির আগেই আমদানির উদ্যোগ নেয়া হবে।

মঙ্গলবার সকালে টিসিবির ভর্তুকি মূল্যে ভারতীয় পেঁয়াজ বিক্রির কার্যক্রম উদ্বোধন করার সময় এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

এদিন ভারত থেকে আমদানি করা এক হাজার ৬৫০ টন পেঁয়াজ ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামের ১৮০টি স্পটে বিক্রি শুরু করেছে সরকারের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ বা টিসিবি। ৪০ টাকা কেজিতে এসব পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আহসানুল ইসলাম টিটু বলেন, পুলিশ দিয়ে বাজার নিয়ন্ত্রণ নয়। সরবরাহ বাড়িয়ে বাজার নিয়ন্ত্রণ করতে হবে।

এ সময় বাংলাদেশের ও ভারতের মধ্যে পণ্য আমদানি রপ্তানি নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, চাহিদা ও যোগানের অজুহাত দিয়ে এক শ্রেণির ব্যবসায়ী পণ্যের দাম বাড়াচ্ছে।

‘শুধু পেঁয়াজ নয়; মাছ ও মাংসসহ সব পণ্যের দাম কমাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে পণ্য আমদানি করার অনুমতি দেয়া হবে,’ বলেন তিনি।

এদিকে টিসিবির কার্ডধারীদের বাইরে সাধারণ মানুষও ভর্তুকি মূল্যের প্রতি কেজি ৪০ টাকা দরে সর্বোচ্চ আড়াই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

ভারত থেকে আমদানি করা এক হাজার ৬৫০ টন পেঁয়াজ ঢাকার ১০৩টি, চট্টগ্রামে ৫৫ আর গাজীপুরের ২২টি স্পটে বিক্রি করবে টিসিবি।

বাকি ৪৮ হাজার ৩৫০ টন পেঁয়াজ রোজার ঈদের পর ধাপে ধাপে দেশে আসবে বলে টিসিবি থেকে জানানো হয়েছে। 

আরবি
দেশের আন্তর্জাতিক বাণিজ্য আরও সহজ ও গতিশীল করতে আমদানির ক্ষেত্রে আগাম অর্থ পরিশোধের নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্ধারিত সীমার মধ্যে বিদেশি ব্যাংকের গ্যারান্টি ছাড়াই আমদানিকারকরা...
এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) খাতে কর কাঠামোয় পরিবর্তন এনেছে সরকার। উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে থাকা ভ্যাট ও অগ্রিম কর তুলে দিয়ে আমদানি পর্যায়ে এককভাবে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত...
দেশের বাজারে মোবাইল ফোনের দাম কমাতে এবং স্থানীয় শিল্পকে উৎসাহিত করতে আমদানিকৃত ও দেশে উৎপাদিত- উভয় ক্ষেত্রেই ট্যাক্স বা শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নতুন বছর শুরুর আগেই সুখবর দিলো সরকার। কমে আসছে মোবাইল ফোনের দাম। বর্তমানে বৈধ পথে মোবাইল আমদানির শুল্ক প্রায় ৬১ শতাংশ। এটা উল্লেখযোগ্য হারে কমাতে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছে টেলিযোগাযোগ ও...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর