বিদেশি ব্যাংকের গ্যারান্টি ছাড়াই পাঠানো যাবে আগাম অর্থ

আপডেট : ১১ জুন ২০২৬, ০৩:১৩ পিএম

দেশের আন্তর্জাতিক বাণিজ্য আরও সহজ ও গতিশীল করতে আমদানির ক্ষেত্রে আগাম অর্থ পরিশোধের নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্ধারিত সীমার মধ্যে বিদেশি ব্যাংকের গ্যারান্টি ছাড়াই আমদানিকারকরা বিদেশে আগাম অর্থ পাঠাতে পারবেন। একই সঙ্গে এলসির বাইরে বিকল্প বাণিজ্য অর্থায়ন ব্যবস্থার ব্যবহারও উৎসাহিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বিদেশি ব্যাংকের রিপেমেন্ট গ্যারান্টি থাকলে আমদানির বিপরীতে যেকোনো পরিমাণ আগাম অর্থ পরিশোধ করা যাবে। তবে এখন থেকে এডি ব্যাংকগুলো সাধারণ অনুমোদনের আওতায় বিদেশি ব্যাংকের কোনো গ্যারান্টি ছাড়াই সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ অর্থ বিদেশে আগাম পাঠাতে পারবে। আর রপ্তানিকারকদের রিটেনশন কোটা বা ইআরকিউ হিসাব থেকে এই সীমা হবে সর্বোচ্চ ৫০ হাজার মার্কিন ডলার।

নির্ধারিত সীমার চেয়ে বেশি অর্থ বিদেশি ব্যাংকের গ্যারান্টি ছাড়া আগাম পরিশোধ করতে চাইলে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে। তবে জরুরি প্রয়োজনে ব্যাংকগুলো অফিস চলাকালে ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবে। পূর্ণাঙ্গ আবেদন পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে বিষয়টি নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানায়, আন্তর্জাতিক বাণিজ্যে এলসি এখনও গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও বিশ্বব্যাপী ওপেন অ্যাকাউন্ট ট্রেড, ডকুমেন্টারি কালেকশন, সাপ্লাই চেইন ফাইন্যান্স ও ফ্যাক্টরিংয়ের মতো বিকল্প অর্থায়ন ব্যবস্থার ব্যবহার বাড়ছে। এ কারণে দেশের ব্যাংকিং খাতেও এসব পদ্ধতির ধীরে ধীরে প্রসার ঘটানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, রপ্তানিকারকরা এখন থেকে ওপেন অ্যাকাউন্ট ভিত্তিতে পণ্য রপ্তানি করতে পারবেন। একই সঙ্গে ডকুমেন্টারি কালেকশন পদ্ধতিতে আমদানি ও রপ্তানি লেনদেন পরিচালনার সুযোগও বাড়ানো হয়েছে। এছাড়া ব্যাংকগুলোকে রিভার্স ফ্যাক্টরিং, সাপ্লায়ার ফাইন্যান্সিং এবং বায়ার ফাইন্যান্সিংয়ের মতো সাপ্লাই চেইন ফাইন্যান্স সুবিধা চালুর জন্য উৎসাহ দেওয়া হয়েছে।

বাণিজ্য কার্যক্রমকে আরও আধুনিক ও দ্রুততর করতে দেশের ব্যাংকগুলোকে ডিজিটাল ট্রেড প্রসেসিং ও ইলেকট্রনিক নথি ব্যবহারের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এসব ক্ষেত্রে ঝুঁকি ব্যবস্থাপনা, বৈদেশিক মুদ্রা বিধিমালা, অর্থপাচার প্রতিরোধ আইন এবং অন্য নিয়ন্ত্রক নির্দেশনা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

একাত্তর/এসি
ব্যাংক খাতের লুটপাট ও সুশাসনের অভাবে তৈরি হওয়া ক্ষতি কাটাতে সরকারের কাছে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি দেশের সব লেনদেন ‘বাংলা কিউআর’-এর আওতায় আনা সম্ভব হলে বছরে আরও...
দেশে সর্বজনীন বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন জ্যামিতিক হারে বাড়ছে। গত ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেনের সংখ্যা সাড়ে তিন গুণ বেড়েছে, আর টাকার অংকে এ লেনদেন বৃদ্ধি পেয়েছে প্রায় পাঁচ গুণ। বর্তমানে বাংলা...
ন্যাশনাল ব্যাংক পিএলসির চার আমানতকারী যাতে তাদের সঞ্চয়ী হিসাব থেকে টাকা তুলতে পারেন, তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছে  হাইকোর্ট।
২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর