‘বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি দেখছে গোটা বিশ্ব’

আপডেট : ২৭ জুলাই ২০২১, ১০:৪৭ পিএম

ইমার্জিং এশিয়ায় বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিও এখন সারাবিশ্বের নজরে আছে। এদেশের উন্নয়নের জন্য এখন একটি শক্তিশালী আর্থিক খাত জরুরি। 

মঙ্গলবার (২৭ জুলাই) বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট শীর্ষক রোড শোতে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের সাবেক বড়কর্তা ও বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ প্রফেসর ল্যারি সামার্স। 

মর্কিন বিনিয়োগ আকর্ষণে বিশ্ব মহানগর নিউইয়র্কে এই রোড শোর আয়োজন করে বাংলাদেশ পুজিবাজার নিয়ন্ত্রক সংস্থা (বিএসইসি)। 

রোডশো বা ব্যবসার সুযোগ প্রদর্শনীর এই সভায় সবচেয়ে বড় বক্তা হয়ে উঠেন এক মার্কিনী, যাকে চেনে বিশ্ব অর্থনীতি ও আর্থিক খাতের সবাই।

বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ প্রফেসর ল্যারি সামার্স বলেন, বাংলাদেশ এখন এক সন্ধিক্ষণের যুগে রয়েছে। এই দেশ ও এর অর্থনীতি এখন সারাবিশ্বের নজরে।

আরও পড়ুন: করোনাকালেও আখাউড়া স্থলবন্দরে রপ্তানি বেড়েছে

তিনি বলেন, শুধু পুঁজিবাজার নয়, বাংলাদেশের পুরো অর্থ সরবরাহ কাঠামোই চালাতে হবে সৃষ্টিশীলতা, দক্ষতা ও স্বচ্ছতা দিয়ে। 

কারণ উদ্যোক্তার পুজি কিংবা অবকাঠামোর অর্থায়ন সবক্ষেত্রেই আর্থিক খাত অনেক গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এই অর্থনিতি বিশ্লেষক।   

অধ্যাপক সামারস তার বক্তৃতায় চীনসহ গোটা এশিয়ার অর্থনৈতিক উত্থান নিয়েও বলেন অনেক কথা। 

বিশ্ব রাজনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে সারাবিশ্বে সমাদৃত এই বক্তা বলেন, চলমান দশকেই বিশ্ব বদলে যাবে অনেক, যেমনটি হয়েছিলো শিল্প বিপ্লবে। তবে এবারের বদল হবে প্রকৃতিবান্ধব আর মানবিক।


একাত্তর/আরবিএস  

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশের কর্পোরেট ও আর্থিক খাতের অত্যন্ত সুপরিচিত মুখ মাসুদ খান। প্রায় চার দশকের পেশাগত অভিজ্ঞতা, বহুজাতিক...
ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে। ১২ কেজির সিলিন্ডারের দাম এক হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে এক হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে টানা সাতদিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। 
ঢাকায় যুক্তরাজ্যগামী রপ্তানি কার্গো স্ক্রিনিংয়ে পুনর্বহাল হয়েছে এক্সপ্লোসিভ ডিটেকশন ডগ (ইডিডি) পদ্ধতির অনুমোদন।
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর