স্থায়ী দোকানের মাধ্যমে পণ্য বিক্রি করবে টিসিবি

আপডেট : ০২ জুন ২০২৪, ০১:১৪ পিএম

ঈদুল আজহাকে সামনে রেখে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

রোববার সকালে রাজধানীর মিরপুরে জুন মাসের টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। 

প্রতিমন্ত্রী বলেন, আগামী অর্থ-বছর থেকে স্থায়ী ১০ হাজার দোকানের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রি করা হবে; আওতায় আসবে মধ্যবিত্তরাও। এছাড়া, পণ্যের বাজার চাহিদা স্বাভাবিক রাখতে আগামী অর্থবছরেই টিসিবির জন্য সরকার বাফার স্টক তৈরির পরিকল্পনা করছে বলেও জানান তিনি। 

তিনি আরও বলেন, এবার ধানের উৎপাদন ভালো হয়েছে। কাজেই চালের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। 

গত মাসের মতো এবারও ফ্যামিলি কার্ডধারী একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল (সয়াবিন বা কুঁড়ার তেল), পাঁচ কেজি চাল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারবেন। প্রতি লিটার ভোজ্যতেলের দাম রাখা হবে ১০০ টাকা। প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা ও চাল ৩০ টাকা দরে বিক্রি করা হবে।

টিসিবি জানিয়েছে, সিটি করপোরেশন ও জেলা-উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী সারাদেশে ডিলাররা টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করবে। নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত স্থান থেকে পণ্য কিনতে পারবেন কার্ডধারীরা।

আরবিএস
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে টানা সাতদিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। 
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আগামী নভেম্বর মাস থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য তালিকায় যোগ হবে আরো পাঁচ পণ্য। এই পণ্য তালিকায় রয়েছে চা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের...
ঈদুল আজহার আগে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি স্বর্ণে ২ হাজার ৪১৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
ঈদ সামনে রেখে চলতি মাসের প্রথম ৩ দিনে দেশে এসেছে ৬০ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) যার পরিমাণ ৭ হাজার ৪২৯ কোটি টাকা।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর