বাজেট: পণ্যের দাম ও জীবনের বোঝা কমাতে চায় মানুষ

আপডেট : ০৩ জুন ২০২৪, ১০:১১ এএম

বৃহস্পতিবার সংসদে উপস্থাপিত হবে আগামী ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট। এমন সময়ে সাধারণ মানুষের সাথে কথা বলেছে একাত্তর। বাজেট নিয়ে তাদের ভাবনাও খুবই সাধারণ। তারা চান পণ্যের দাম কমুক। জীবনের বোঝা কমুক। আর বাজার বিশ্লেষকরা বলছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য আগামী বাজেটে বড় পরিকল্পনা থাকা জরুরি।

বাজেটে আগামী এক বছর সরকারের আয়-ব্যয়, পরিচালনা ও উন্নয়ন ব্যয় নিয়ে পরিকল্পনা উপস্থাপন হবে। তবে, এর জটিল বিবরণ নিয়ে মাথাব্যথা নেই সাধারণ মানুষের। তারা শুধু চান বাজেট তাদের জীবন-জীবিকাকে সহজ করুক।

বাজেটে কী থাকা প্রয়োজন প্রশ্নের জবাবে সাধারণ মানুষের এক বাক্যে উত্তর ভোগ্যপণ্য ও নিত্যপণ্যের দাম নাগালে আনতে হবে। 

তারা চান, বাজারে প্রয়োজনীয় পণ্যের দাম কমুক।

আয় বাড়ছে না উল্টো কমেছে কিন্তু প্রতিনিয়তই বাড়ছে নিত্যপণ্যের দাম আর এ থেকে রেহাই চান সাধারণ মানুষ।

অর্থনীতিবিদ অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক বলছেন, এবার বাজেটের সাধারণ মানুষের দিকে নজর রাখতেই হবে। কারণ ইতিমধ্যেই মূল্যস্ফীতির জালে আটকে গেছেন তারা। মূল্যস্ফীতি সামাল দিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে।

অন্যদিকে পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান মাশরুর রিয়াজের মতে, কর হার বাড়ালেই কর আদায় বাড়বে এর কোন যৌক্তিকরা নেই। বরং যারা কর দেয় না তাদের করজালে আনতে হবে।

বরাবরের মতো এবারও চলতি অর্থবছরের চেয়ে টাকার অঙ্ক আরও বাড়িয়ে আগামী ৬ জুন (২০২৪-২০২৫) অর্থবছরের জন্য মূল্যস্ফীতি, রিজার্ভ ও রাজস্ব আদায়ের বড় চ্যালেঞ্জ নিয়ে প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।  

যা হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আকারের বাজেট।

এটি হবে বর্তমানে অর্থমন্ত্রীর আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট উত্থাপন। ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ বলে অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন। ফলে ব্যস্ত সময় পার করছেন অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে বৈশ্বিক সংকটের কথা বিবেচনায় নিয়ে নতুন অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি সাড়ে ছয় শতাংশের মধ্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণসহ রিজার্ভ ও রাজস্ব আয় বাড়ানোর বিষয় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে অর্থ মন্ত্রণালয়। মূল্য কমিয়ে নিত্যপণ্যের বাজারে স্বস্তি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশনা রয়েছে।

একই সঙ্গে সরকারি রাজস্ব আয়ের পরিকল্পনা সাড়ে পাঁচ লাখ কোটি টাকার কাছাকাছি ধরে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট সাজানো হচ্ছে। আগামী অর্থবছরের বাজেটে সরকার রাজস্ব আহরণের যে লক্ষ্য ঠিক করতে যাচ্ছে তাতে চলতি অর্থবছরের তুলনায় অনেক বেশি টাকা জোগাড় করতে হবে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর)।

একাত্তর/আরএ
জাতীয় সংসদে আজ পাস হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। বাজেট পাস হলে আগামীকাল থেকে তা কার্যকর হবে।
বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে সরকারি ব্যয় স্থগিত ও সীমিত করার নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজেট আর কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে খুশি করার জন্য তৈরি হবে না। ভবিষ্যতের বাজেট হবে শুধু জনগণের কল্যাণে, যাতে সাধারণ মানুষ সুবিধা পায়।
বাজেট পাশ হয়ে গেলো। এবার বাজেট আকারে কমানো হলেও একে আবারো উচ্চাভিলাষী এবং গতানুগতিক বললো সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি।
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর