অক্টোবরে মূল্যস্ফীতি কমে আট দশমিক ১৭ শতাংশ

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৯:০৮ পিএম

অক্টোবরে দেশের গড় মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে আট দশমিক ১৭ শতাংশ, যা সেপ্টেম্বরে কিছুটা বেড়ে আট দশমিক ৩৫ শতাংশে ঠেকেছিল। সবশেষ অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি কমে সাত দশমিক শূন্য আট শতাংশে ঠেকলেও খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ১৩ শতাংশে দাঁড়িয়েছে। 

বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ভোক্তা মূল্য সূচকে (সিপিআই) এসব তথ্য উঠে এসেছে।

অক্টোবরের সিপিআই তথ্যে দেখা যায়, সর্বশেষ এ মাসে জাতীয় পর্যায়ে সাধারণ পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে শতকরা আট দশমিক ১৭ শতাংশ। এটি সেপ্টেম্বরে ছিল শতকরা আট দশমিক ৩৬ শতাংশ। গত বছরের একই সময়ে অর্থাৎ অক্টোবর ২০২৪ এ ছিল শতকরা ১০ দশমিক ৮৭ শতাংশ। 

গত মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে শতকরা সাত দশমিক শূন্য ৮ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিলো যথাক্রমে শতকরা সাত দশমিক ৬৪। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি গত মাসে ৯ দশমিক ১৩  শতাংশ ছিলো, অথচ সেপ্টেম্বরেও তা ছিল আট দশমিক ৯৮ শতাংশ।

এ বছর খাদ্য ও খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি গত বছরের তুলনায় কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। গত বছরের একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৬৬ শতাংশ, আর খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩৪ শতাংশ।

মূল্যস্ফীতি আট দশমিক ১৭ শতাংশের অর্থ হলো- গত বছরের অক্টোবরে যে মূল্যস্ফীতি ১০০ টাকায় কিনতে হয়েছিলো, এ বছরের অক্টোবরে তা কিনতে হয়েছে ১০৮ টাকা ১৭ পয়সায়। মূল্যস্ফীতি একধরনের করের মতো। আপনার প্রতি মাসে আয়ের পুরোটাই সংসার চালাতে খরচ হয়ে যায়। কিন্তু হঠাৎ জিনিসপত্রের দাম বাড়লে এবং সে অনুযায়ী আপনার আয় না বাড়লে আপনাকে ধারদেনা করে সংসার চালাতে হবে কিংবা খাবার, কাপড়চোপড়, যাতায়াতসহ বিভিন্ন খাতে কাটছাঁট করতে হবে। মূল্যস্ফীতির চেয়ে মজুরি বৃদ্ধি বা আয় বৃদ্ধি কম হলে সাধারণ মানুষের কষ্ট বাড়ে। প্রকৃত আয় কমে যায়।

বিবিএস বলছে, গত এক বছরের (নভেম্বর ২০২৪- অক্টোবর ২০২৫ পর্যন্ত) চলন্ত গড় মূল্যস্ফীতি নিরূপিত হয়েছে শতকরা ৯ দশমিক ২২ শতাংশ। পূর্ববর্তী একই সময়ে (নভেম্বর ২০২৩- অক্টোবর ২০২৪ পর্যন্ত) চলন্ত গড় মূল্যস্ফীতি ছিল শতকরা ১০ দশমিক শূণ্য পাঁচ ভাগ।

সারা দেশের ৬৪টি জেলার ১৫৪টি হাট-বাজার হতে নির্ধারিত সময়ে তথ্য-উপাত্ত সংগ্রহের পর প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ করে অক্টোবর ২০২৫ মাসের সিপিআই প্রস্তুত করা হয়েছে। 

অক্টোবরে গড় মজুরি সূচক কমে আট দশমিক শূন্য এক শতাংশে দাঁড়িয়েছে। এটি গত সেপ্টেম্বরেও ছিলো আট দশমিক শূন্য দুই শতাংশ।

বিবিএসের আওতায় ন্যাশনাল একাউন্টিং উইং কর্তৃক প্রতিমাসে মাঠ পর্যায় হতে দেশের ৬৪টি জেলা থেকে নির্ধারিত দরছকের মাধ্যমে প্রায় ৬৩ ধরণের মজুরি সংক্রান্ত উপাত্ত সংগহের পর তা প্রক্রিয়াকরণ, বিশ্লেষণ ও যথাযথ যাচাই করে মজুরি হার সূচক এবং এর শতকরা হার প্রণয়ন করা হয়। সে অনুসারে অক্টোবরে সমগ্র দেশের ৬৪ টি জেলা হতে মজুরি সংক্রান্ত উপাত্ত সংগ্রহ করে ভিত্তি সূচক ২০২১-২২=১০০ অনুসারে মজুরি হার সূচক প্রস্তুত করা হয়েছে।

একাত্তর/এসি
উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে বলে অকপটে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমানে তলানিতে থাকা বিনিয়োগে বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ...
মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত লক্ষ্যে নেমে না আসায় নীতি সুদ হার কমবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. আরিফ হোসেন খান বলছেন, এককভাবে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে মূল্যস্ফীতি...
চলতি বছরের অক্টোবর মাসে মূল্যস্ফীতি ছিলো আট দশমিক ১৭ শতাংশ। নভেম্বরে তা বেড়ে হয়েছে আট দশমিক ২৯ শতাংশ। আর খাদ্যপণ্যের ক্ষেত্রেও বাড়তি ছিলো এই হার। 
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, কোনোভাবেই এই খাতকে আগের দুরবস্থায় ফিরতে দেয়া হবে না। তিনি বলেন, মূল্যস্ফীতি কমাতে সফল হবোই; এটি ৫ শতাংশে নামিয়ে আনবোই।  
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর