ঘুরতে ফিরতে, কথা বলতেও গুণতে হবে টাকা!

আপডেট : ০৫ জুন ২০২৪, ১০:৩১ পিএম

ছুটির দিনে প্রিয়জনকে নিয়ে বেড়াতে যাবেন কোন থিম পার্ক? যাওয়ার আগে এখন একটু ভাবতেই হবে আপনাকে, কারণ এবার বাজেটে অ্যামিউজমেন্ট বা থিমপার্কের ভ্যাট বাড়িয়ে দ্বিগুণ করছে সরকার। এ কথা ভাবতে ভাবতে কপালে চিন্তার ভাজঁ? একটু গলা ভিজিয়ে নিবেন ঠান্ডা কোন জুস বা কোমল পানীয়তে? সেখানেও এবার গুণতে হবে বাড়তি পয়সা, কারণ কোমল পানীয়তে সম্পূরক শুল্ক বাড়ছে পাঁচ শতাংশ।

থিমপার্ক আর কোমলপানীয় দামে যখন ঘাম জড়ছে আপনার শরীরে, ভাবছেন এসি ছেড়ে একটু ঠান্ডা হবেন, সেখানেও দুবার ভাবতে হবে, কারণ বাজেটের পরে বাড়ছে এসির দামও। এসির কাঁচামাল আমদানিতে পাঁচ  শতাংশ শুল্ক বাড়ানো হচ্ছে। ফলে দেশি-বিদেশি এসির দাম বাড়বে।

এত সব বাড়তি দামের খবর যখন জানাতে চান প্রিয়জনকে? সেখানেও কিন্তু আছে। মোবাইলে কথা বলতে আরো বাড়তি অর্থ গুনতে হবে আপনাকে। প্রস্তাবিত বাজেটে মোবাইল সেবায় পাঁচ শতাংশ সম্পূরক শুল্ক বাড়ানো হচ্ছে। হয় তো ইন্টারনেটের দুনিয়ায় আপনার আনাগোনা বেশি, কিন্তু এবার থামতে হতে পারে, ইন্টারনেট সেবায় ও বাড়ছে খরচ। এখানেও সম্পূরক শুল্ক বাড়ছে পাঁচ শতাংশ ।

এবার রাতের ঘুম হারাম করতে নিরাপত্তা সেবায়ও হানা দিচ্ছে সরকার। বাসাবাড়ি, অফিস, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে নিরাপত্তাসেবা প্রায় অপরিহার্য। এ ধরনের নিরাপত্তা সেবায় ভ্যাট ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার পরিকল্পনা হচ্ছে। জেলা, উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায়ের হাটবাজারের ইজারামূল্য কিছুটা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে জমির নামজারির ফিও।

প্রচন্ড গরম আর লোডশেডিংয়ের এই সময়ে যখন আপনার ভরসা জেনারেটর, সেখানেও নজর দিয়েছে এনবিআর। জেনারেটর সংযোজন ও উৎপাদনে ব্যবহৃত যন্ত্রাংশ আমদানিতে এক শতাংশ শুল্ক আরোপ করা হচ্ছে। তাই দেশের বাজারে জেনারেটরের দামও বাড়ছে বলা যায়।

এলইডি বাল্ব এবং এনার্জি সেভিং বাল্ব উৎপাদনের উপকরণ আমদানিতেও শুল্ক বাড়ছে ১০ শতাংশ। আরও বাড়ছে মোবাইল ফোন সিমকার্ড, পানির ফিল্টার, কাজুবাদাম সহ অনেক পণ্যের দাম। সবশেষে সিগারেট প্রেমীদের জন্য একটা দুসংবাদ দিতে চাই, সব স্তরেই সিগারেটের দাম এবং সম্পূরক শুল্ক বাড়ছে। যারা অনেক চেষ্টা করেও সিগারেট ছাড়তে পারেননি তাদের মনে হয় এবার ছাড়তেই হবে।

এবার স্বস্তির খবর। চকলেট আমদানিতে সম্পূরক শুল্ক ৪৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হচ্ছে। ফলে শিশুদের পছন্দের চকলেটের দাম কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই সাথে কমতে পারে প্যাকেটজাত গুঁড়াদুধের দামও।

অতি প্রয়োজনীয় ইলেক্ট্রনিকস সামগ্রী ল্যাপটপের দাম কমতে পারে এবারের বাজেটে। ল্যাপটপ আমদানিতে ৫ শতাংশ শুল্কসহ মোট ৩১ শতাংশ শুল্ককর দিতে হচ্ছে। তবে আসছে বাজেটে মোট শুল্ককর ১০ শতাংশ কমিয়ে ২০ দশমিক ৫০ শতাংশ নামিয়ে আনার প্রস্তাব আছে।

 
দাম কমবে আবাসনসহ বিভিন্ন নির্মাণ খাতে ব্যবহুত কাঁচামালেরও। তরুণদের জন্য একটা সুখবরও আছে এবারের বাজেটে। দেশে তৈরি মোটরসাইকেলের সিকেডি ইঞ্জিনের পার্টস আমদানির শুল্ক কমানো হচ্ছে। ফলে কমতে পারে দামও।

এছাড়া আসছে বাজেটে ক্যান্সার রোগীর চিকিৎসায় ব্যবহৃত ওষুধের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধার আওতায় নতুন কিছু কাঁচামাল যোগ হচ্ছে। ফলে আশা করা যাচ্ছে ক্যান্সারের চিকিৎসা খরচ কমে আসবে।

এআর
প্রতিটি ব্যাংকের জন্য আলাদা সংস্কারের বিষয়ে সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছে আইএমএফ। একই সাথে ১৫ শতাংশ ভ্যাটহার বাস্তবায়ন করা হবে কি না তারও জবাব চাওয়া হয়েছে। বাংলাদেশ সফর শেষে, অর্থ সচিব ও গভর্নর...
জাতীয় সংসদে আজ পাস হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। বাজেট পাস হলে আগামীকাল থেকে তা কার্যকর হবে।
বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে সরকারি ব্যয় স্থগিত ও সীমিত করার নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০টি প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর