বেক্সিমকোসহ ছয় কোম্পানির ফ্লোর প্রাইস উঠছে

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ১১:০১ পিএম

বেক্সিমকো ও ইসলামী ব্যাংক পুঁজিবাজারের তালিকাভুক্ত ছয় কোম্পানির ফ্লোর প্রাইস উঠে যাচ্ছে। এর মধ্যে তিনটি কোম্পানির উঠবে রোববার থেকে, আর বাকি তিনটির ১৪ আগস্ট থেকে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সই করা এক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়েছে। 

গত জানুয়ারিতে ধাপে ধাপে ফ্লোর প্রাইস তুলে নেয়া হয়। কিন্তু ছয় কোম্পানির ক্ষেত্রে বহাল থাকে।  

এদের মধ্যে বেক্সিমকো, খুলনা পাওয়ার ও শাহজিবাজার পাওয়ারের ফ্লোর প্রাইস উঠবে রোববার থেকে। আর ১৪ আগস্ট থেকে উঠবে বিএসআরএম লিমিটেড, ইসলামী ব্যাংক ও মেঘনা পেট্রোলিয়ামের ফ্লোর প্রাইস। 

ফ্লোর প্রাইস হলো একটা নির্দিষ্ট দামের নিচে ওই শেয়ার আর নামতে পারবে না। বাজারের দরপতন ঠেকাতে শিবলী রুবাইয়াত নেতৃত্বাধীন কমিশন গত চার বছরে কয়েক দফায় শেয়ারে ফ্লোর প্রাইস আরোপ করে।

করোনা মহামারির মধ্যে ২০২০ সালে মার্চে প্রথমবার ফ্লোর প্রাইস আরোপ করা হয়। এক বছর পরে ২০২১ সালের জুলাইয়ে তুলে নেওয়া হয়। 

এরপর দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হলে বাজারের দরপতন ঠেকাতে ২০২২ সালের জুলাইয়ে আবারও ফ্লোর প্রাইস আরোপ করে বিএসইসি।

বিতর্কিত ফ্লোর প্রাইস নিয়ে ব্যাপক সমালোচনার মুখে গত জানুয়ারি থেকে কয়েকধাপে ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হলেও এই ছয় কোম্পানির ওপর এটা রেখে দেয়া হয়। 

আরবি
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশের কর্পোরেট ও আর্থিক খাতের অত্যন্ত সুপরিচিত মুখ মাসুদ খান। প্রায় চার দশকের পেশাগত অভিজ্ঞতা, বহুজাতিক...
তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ...
পুঁজিবাজারের টানা অস্থিরতায় আট দফা দাবি নিয়ে বিক্ষোভ করেছেন দেশের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা।
ইন্দোনেশিয়ার কুখ্যাত আগ্নেয়গিরি ‘আনাঙ্ক ক্রাকাতোয়া’র তীব্র অগ্ন্যুৎপাতের ফলে নির্গত আগ্নেয় ছাইয়ে ঢেকে গেছে বিস্তীর্ণ এলাকা। এর সরাসরি প্রভাবে রোববার দেশের প্রধান প্রবেশদ্বার জাকার্তার...
জমি বিক্রির পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই বাসের ভেতরে ইসমাইল হোসেনকে (৫০) শ্বাসরোধে হত্যা করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মরদেহ ফেলে দেওয়া হয়। এ ঘটনার সত্যতা মিললে হত্যাকাণ্ডে জড়িত...
ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে ক্রেমলিনে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। চার বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে শনিবার মস্কোয় রুশ...
বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৫ লাখ বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে ফেরত পাঠানোই এখন সরকারের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর