গাজীপুরসহ দেশের সব পোশাক কারখানা খুলছে শনিবার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৮ পিএম

আশুলিয়া, গাজীপুরসহ দেশের সব তৈরি পোশাক কারখানা শনিবার থেকে খোলার ঘোষণা দিয়েছে বিজিএমইএ। সংগঠনটির এমন ঘোষণার সঙ্গে একমত হয়েছেন শ্রমিকরাও।

শুক্রবার আশুলিয়া এবং গাজীপুরে শ্রম পরিস্থিতি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং শ্রমিক নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসে বিজিএমইএ। পরে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। 

বৈঠকের পর এক প্রেস ব্রিফিংয়ে শ্রমিক নেতারা বলেন, তাদের দাবি যৌক্তিক হলেও এর সমাধান আন্দোলন নয়। দেশের ক্রান্তিকালে শিল্প টিকিয়ে রাখা মূল চ্যালেঞ্জ। কারণ শিল্প না বাঁচলে অনেক শ্রমিক কর্মহীন হবেন এবং দেশের অর্থনীতি ক্ষতির মুখে পড়বে।  

তারা বলেন, অনেক দাবি মালিকরা মেনে নিয়েছেন। কিছু দাবি মালিক পক্ষ মেনেছে বাকিগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস পাওয়া গেছে। বাকিগুলো লিখিত দিলে আলোচনা করে সমাধান হবে। তাই আন্দোলন ছেড়ে শ্রমিকদের উচিত কাজে যোগ দেওয়া। 

বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেন, শ্রমিক আন্দোলন নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। এই চ্যালেঞ্জ সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। আশুলিয়া এবং গাজীপুরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা এবং টহল বাড়ানো হবে। 

শনিবার থেকে গার্মেন্টসগুলো নিরবিচ্ছিন্নভাবে চালু রাখার ঘোষণা দিয়ে তিনি বলেন, শ্রমিক সুবিধা পেলে সবচেয়ে খুশি হবেন মালিকরা। কারাখানা চালুর সঙ্গে শ্রমিকদের দাবি মানার প্রক্রিয়াও চালু থাকবে।

টিফিন ভাতা, হাজিরা বোনাস, বেতন বৃদ্ধি, বার্ষিক বেতন বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি, ছাঁটায়ের প্রতিবাদসহ নানা দাবিতে বিক্ষোভ করে আসছিলেন শ্রমিকেরা।

শ্রমিক ও বহিরাগতদের বিক্ষোভে সাভার-আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চল বুধবারও বুধবারও অশান্ত ছিল। বিক্ষোভ ও হামলার কারণে ১৬৭টি তৈরি পোশাক কারখানায় বৃহস্পতিবারও ছুটি ঘোষণা করা হয়েছিল।

একাত্তর/এসি
এফইএস রিটেইলের ইনভয়েস-সংক্রান্ত দাবি নিয়ে চলমান বিরোধের সুষ্ঠু ও আইনানুগ সমাধানের আহ্বান জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এবং ইউরোপীয় পোশাক ব্র্যান্ড এলপিপি এসএ। 
আসন্ন ঈদ উপলক্ষে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের লক্ষে সহজ শর্তে ১৪ হাজার কোটি টাকা প্রণোদনা চেয়েছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের মালিকদের বাণিজ্যিক সংগঠন বিজিএমইএ। 
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ২০২৫-২৭ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান (বাবু)।
পোশাক রপ্তানিকারক গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ নির্বাচনে সংখ্যা গরিষ্ঠ জয় পেয়েছে মাহমুদুল হাসান খান বাবুর নেতৃত্বের প্যানেল ফোরাম।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর