ঈদে বেতন দিতে ১৪ হাজার কোটি টাকা প্রণোদনা চায় বিজিএমইএ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৬ পিএম

আসন্ন ঈদ উপলক্ষে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের লক্ষে সহজ শর্তে ১৪ হাজার কোটি টাকা প্রণোদনা চেয়েছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের মালিকদের বাণিজ্যিক সংগঠন বিজিএমইএ। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করে সংগঠনটি দুই মাসের বেতনের সমপরিমাণ অর্থ সহায়তা দাবি করে।

বিজিএমইএ নেতারা জানান, রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসায় মন্দা যাচ্ছে। এই পরিস্থিতিতে প্রণোদনা না পেলে শ্রমিকদের বেতন দেওয়া কঠিন হয়ে পড়বে। সংগঠনের ভাইস প্রেসিডেন্ট শিহাব উদ্দুজা চৌধুরী জানান, তারা প্রি-শিপমেন্ট ক্রেডিট খাতে পুনঃঅর্থায়ন স্কিমের পরিমাণ পাঁচ হাজার কোটি থেকে বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা করা এবং এই তহবিলের মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বৃদ্ধির দাবি জানিয়েছেন।

এদিকে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’-এ বিদেশি বিনিয়োগ আনার প্রস্তাব নিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিনকাসেম আরমান।

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, নগদের মালিকানা নিয়ে নতুন সরকারের অবস্থান এখনো স্পষ্ট নয়। তাই গভর্নর আপাতত তাকে অপেক্ষা করতে বলেছেন। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বিজিএমইএ ও নগদের প্রস্তাবের বিষয়ে নতুন সরকারের অবস্থান বুঝে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে, নির্বাচনের আগে ডিজিটাল ব্যাংক অনুমোদনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করায় বাংলাদেশ ব্যাংকের তিন কর্মকর্তাকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

তারা হলেন- বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি এ কে এম মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ ও নীল দলের সাধারণ সম্পাদক নওশাদ মোস্তফা।

মুখপাত্র আরিফ হোসেন খান জানান, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা ১০ দিনের মধ্যে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তাদের জবাব পাওয়ার পর পরবর্তী করণীয় ঠিক করা হবে।

একাত্তর/এসি
এফইএস রিটেইলের ইনভয়েস-সংক্রান্ত দাবি নিয়ে চলমান বিরোধের সুষ্ঠু ও আইনানুগ সমাধানের আহ্বান জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এবং ইউরোপীয় পোশাক ব্র্যান্ড এলপিপি এসএ। 
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ২০২৫-২৭ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান (বাবু)।
পোশাক রপ্তানিকারক গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ নির্বাচনে সংখ্যা গরিষ্ঠ জয় পেয়েছে মাহমুদুল হাসান খান বাবুর নেতৃত্বের প্যানেল ফোরাম।
তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন- বিজিএমইএ এর ২০২৫-২৭ বছরের নির্বাচন উপলক্ষ্যে প্যানেল সাজাচ্ছেন সংগঠনটির প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপ, সম্মিলিত পরিষদ এবং ফোরাম।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর