বিজিএমইএর নির্বাচনে ৩১ পদে জয়ী ফোরাম

আপডেট : ০১ জুন ২০২৫, ১০:০৯ এএম

পোশাক রপ্তানিকারক গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ নির্বাচনে সংখ্যা গরিষ্ঠ জয় পেয়েছে মাহমুদুল হাসান খান বাবুর নেতৃত্বের প্যানেল ফোরাম। মোট ৩৫ পরিচালক পদের মধ্যে ঢাকায় ২৫ এবং চট্টগ্রামে ৬টি মিলিয়ে ৩১টিতেই জয়ী হয়েছে মাহমুদুল হাসন খান বাবুর প্যানেল ফোরাম। বাকি চারটিতে জয় পেয়েছে আবুল কালামের নেতৃত্বাধীন প্যানেল সম্মিলিত পরিষদ।

শনিবার (৩১ মে) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় বিজিএমইএ এর ২০২৫-২৭ বছরের পরিচালনা বোর্ডের নির্বাচন। কড়া নিরাপত্তার মাঝে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হয় এই নির্বাচন।

এবার ঢাকা এবং চট্টগ্রাম মিলিয়ে মোট ভোটার ছিলো এক হাজার আটশ চৌষট্টি জন। এর মাঝে ভোট দেন এক হাজার ছয়শ একত্রিশ জন, যা মোট ভোটের সাতাশি দশমিক পাঁচ  শতাংশ।

এদিন সকাল আটটা নির্ধারিত সময়ে শুরু হয়ে ভোটগ্রহণ, শেষ হয় বিকেল সোয়া পাঁচটায়। এরপর প্রার্থীদের উপস্থিতিতে হয় ভোট গণনা এবং রাত সাড়ে এগারটায় ঘোষণা করা হয় ফলাফল।

নির্বাচনে জিতে ফোরাম প্যানেল লিডার মাহমুদুল হাসান খান বাবু জয় উৎসর্গ করেন ভোটারদের প্রতি। বলেন, নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবেন, বিজিএমইএতে ভোটারদের অংশগ্রহণ বাড়াবেন, এবং বোর্ডকে জবাবদিহি করবেন সদস্যদের কাছে।

একাত্তর/আরএ
জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে...
এফইএস রিটেইলের ইনভয়েস-সংক্রান্ত দাবি নিয়ে চলমান বিরোধের সুষ্ঠু ও আইনানুগ সমাধানের আহ্বান জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এবং ইউরোপীয় পোশাক ব্র্যান্ড এলপিপি এসএ। 
নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক বাজারের ১২ শতাংশ দখল করতে...
আসন্ন ঈদ উপলক্ষে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের লক্ষে সহজ শর্তে ১৪ হাজার কোটি টাকা প্রণোদনা চেয়েছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের মালিকদের বাণিজ্যিক সংগঠন বিজিএমইএ। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর