এক্সিলারেট এনার্জিতে যোগ দিলেন পিটার হাস

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০৮:৫৮ পিএম

মার্কিন বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক উপদেষ্টা পদে যোগ দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

এক্সিলারেট এনার্জি বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের টেক্সাসের উডল্যান্ডে অবস্থিত এক্সিলারেট এনার্জি এলএনজি সরবরাহের পাশাপাশি এলএনজি রূপান্তরের ভাসমান টার্মিনাল, অবকাঠামো উন্নয়নে কাজ করে। বাংলাদেশ ছাড়াও ব্রাজিল, আর্জেন্টিনা, ফিলিপাইন, সিঙ্গাপুর, আরব আমিরাত ও যুক্তরাজ্যসহ অনেক দেশে ব্যবসা রয়েছে।

এক্সিলারেটর এনার্জি বাংলাদেশের মহেশখালীতে প্রথম এলএনজি টার্মিনাল স্থাপন করে গ্যাস সরবরাহ করছে। এর বাইরে আরো একটি টার্মিনাল নির্মাণের কথা রয়েছে। এ ছাড়া ২০২৬ সাল থেকে বাংলাদেশে এলএনজি সরবরাহে পৃথক একটি চুক্তিও করেছে এক্সিলারেট।

বাংলাদেশে বহুল আলোচিত পিটার হাস গত ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস থেকে অবসরে যান।

এক বিজ্ঞপ্তিতে এ পিটার হাস যোগ দেওয়ার খবরটি জানিয়েছে এক্সিলারেট এনার্জি।

বিজ্ঞপ্তিতে এক্সিলারেট এনার্জির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন কোবোস বলেছেন, কূটনৈতিক জীবনে যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পিটার হাস। ভূরাজনীতি ও বাজার সম্পর্কে তার ভালো ধারণা আছে। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব বিশ্বজুড়ে এক্সিলারেটের গ্রাহকের জ্বালানি নিরাপত্তায় ভূমিকা রাখবে।

২০২২ সালের মার্চ থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন পিটার হাস।

কেএসএইচ
দুর্নীতির হার কমাতে বাংলাদেশের সাথে অংশীদারিত্ব বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। দুর্নীতির হার কমলে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে মনে করেন দেশটির রাষ্ট্রদূত পিটার হাস।তিনি বলেন, বিদেশিদের কাছে বাংলাদেশ যদি...
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কারখানা পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল দশটায় নারায়ণগঞ্জের মেঘনা ঘাটে মেঘনা ইকোনমিক জোনে পৌঁছান তিনি।  এ সময়...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর