দুর্নীতি কমলে বাংলাদেশে বিনিয়োগ বাড়বে: হাস

আপডেট : ২১ মার্চ ২০২৩, ০২:০৯ পিএম

দুর্নীতির হার কমাতে বাংলাদেশের সাথে অংশীদারিত্ব বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। দুর্নীতির হার কমলে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে মনে করেন দেশটির রাষ্ট্রদূত পিটার হাস।

তিনি বলেন, বিদেশিদের কাছে বাংলাদেশ যদি প্রমাণ করতে পারে যে, এখানে দুর্নীতির হার কম, তাহলে বিদেশি বিনিয়োগ বাড়বে।

মঙ্গলবার, রাজধানীর সোনারগাঁও হোটেলে দুর্নীতিবিষয়ক সংস্থা সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) এক গবেষণা কার্যক্রমের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বেসরকারি খাতে ব্যবসা করতে কি ধরনের দুর্নীতির সম্মুখীন হয় তা নিয়ে ২০২২ এর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৮০০ জনের মধ্যে জরিপ করে সিজিএস।

এই জরিপে সরকারি সেবা সহায়তা বঞ্চিত হওয়াসহ উঠে আসে দুর্নীতির নানা চিত্র। বাংলাদেশে এখনো দুর্নীতি বড় সমস্যা উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, দুর্নীতি প্রতিরোধে সহযোগিতা করতে চায় তার দেশ। ইতিমধ্যে বেশ কিছু কার্যক্রমও শুরু হয়েছে।

আরও পড়ুন: ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বাংলাদেশ সমর্থন করে না: প্রধানমন্ত্রী

দুর্নীতি চিহ্নিত করে দমন করার মাধ্যমেই অর্থনীতির অগ্রগতি হয় বলে মনে করেন পিটার হাস। তিনি বলেন, আমার দেশ যুক্তরাষ্ট্রে দুর্নীতির বড় বড় কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে। আমরা যুক্তরাষ্ট্রে দুর্নীতি চিহ্নিত করার পাশাপাশি এর চরিত্র বোঝার চেষ্টা করি।

তিনি আরও বলেন, দুর্নীতিকে প্রশ্রয় নয় বরং কিভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করে দেশকে দুর্নীতিমুক্ত করা যায় তা নিয়ে নীতি নির্ধারকদের কাজ করা দরকার। প্রয়োজনে দেশের গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিদেরও সহযোগিতা নেয়ার পরামর্শ দেন মার্কিন রাষ্ট্রদূত।

 

একাত্তর/আরবিএস  

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত এক রোড শো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার বজায় রাখার গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও বিনিয়োগ সুরক্ষা চুক্তির মতো কাঠামোর মাধ্যমে এ সুবিধা অব্যাহত...
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে খুব বেশি সন্তুষ্ট হতে পারছেন না বাংলাদেশি উদ্যোক্তারা। তাদের মতে, মাত্র ১ শতাংশ ছাড় দিয়ে, কয়েকগুণ বেশি সুযোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এছাড়া, দেশটির...
প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) নগদ প্রণোদনা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রবাসীরা যদি দেশে এফডিআই আনতে সহায়তা করেন, তাহলে বিনিয়োগের একটি নির্দিষ্ট...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর