‘আমানতকারীদের সুরক্ষা দিতে বাংলাদেশ ব্যাংক বদ্ধপরিকর’

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০৮:০৬ পিএম

আমানতকারীদের স্বার্থ সুরক্ষা দিতে বাংলাদেশ ব্যাংক বদ্ধপরিকর এবং কেন্দ্রীয় ব্যাংক সেটাই করছে বলে জানালেন মুখপাত্র হুসনে আরা শিখা। সাথে এও বললেন, গ্রাহক আস্থা ফেরাতে নিরলসভাবে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। তিনি জানালেন, ব্যাংক দেওলিয়া হয়ে যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এমন গুজব সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।

অর্থনীতিবিদেরাও বললেন, বাংলাদেশ ব্যাংকের প্রতি এখনও গ্রাহকের আস্থা এবং তাদেরও, আমানতকারীদের রক্ষা করার সক্ষমতা আছে।

দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংক টাকা ধার দেয়ার পর থেকে কিছুটা হলেও হাহাকার দূর হচ্ছে আমানতকারীদের। পরিমাণে কম হলেও টাকা তুলতে পেরে ধীরে ধীরে ব্যাংকের প্রতি আস্থা ফিরছে তাদের।

বাংলাদেশ ব্যাংক অবশ্য বলছে আমানতকারীদের সুরক্ষা দেয়া তাদের দায়িত্ব। এবং সেই কাজটিই করছে তারা। 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, ব্যাংক দেওলিয়া হয়ে যাচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা কিছু প্রকাশ করা হচ্ছে সেটি স্রেফ গুজব। ব্যাংক খাত নিয়ে অসত্য তথ্য প্রচার বন্ধ না হলে ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি। 

অর্থনীতিবিদ তৌফিক আহমেদ চৌধুরী বলেন, ব্যাংকখাত সংস্কারের জন্য যা করার তাই করতে হবে বাংলাদেশ ব্যাংককে। কারণ এটা তাদের দায়িত্ব। ব্যাংকিং খাতকে টেনে তোলার সক্ষমতা বাংলাদেশ ব্যাংকের এখনও আছে।

নতুন সরকার দায়িত্ব নেয়ার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক সঠিক পথে আছে বলেও জানান এই অর্থনীতিবিদ।

একাত্তর/আরএ
নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতে আমানত ও ঋণ দুটিই বেড়েছে। তবে এই অগ্রগতির সুফল পাচ্ছেন না অনেক গ্রাহক। বরং আমানত ফেরত না পাওয়ায় বাড়ছে হতাশা ও আস্থার সংকট। তবে সংকটে থাকা...
খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
দেশে এজেন্ট ব্যাংকিংয়ের পরিধি বৃদ্ধির পাশাপাশি গ্রাহক, আমানত ও ঋণ বিতরণেও প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
বাংলাদেশে অ্যামপ্লয়মেন্ট ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ নিশ্চিত করতে হালনাগাদ ওয়ার্ক পারমিটধারী বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর