মেয়াদি আমানতের সুদের হার নিয়ে গ্রাহকরা

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১১:০৮ পিএম

মেয়াদি আমানতের ওপরে বেঁধে দেয়া সুদের হার আদৌও কতোটুকু গ্রাহকবান্ধব হবে তা নিয়ে প্রশ্ন তুলেছে স্বয়ং আমনতকারীরা। তারা বলছেন, ব্যাংকে টাকা রেখে লাভবান হবার চাইতে বরং লোকসানই গুনছেন তারা। 

অন্যদিকে, এমন সিদ্ধান্তে নাখোশ ব্যাংকাররাও। তাদের দাবি, কোন রকম পর্যালোচনা ছাড়ায় গড় সুদহার সাড়ে পাঁচ শতাংশে নামিয়ে আনায় বিপাকে পড়বে ব্যাংক খাতও। 

আর সাবেক গভর্নর ড. ফরাস উদ্দীন মনে করেন, ঋণ-আমানতের সুদ হার নয়-ছয়ের মাশুলের ফল এটি। তার মতে, চাপিয়ে দেয়া সিদ্ধান্ত নয় বরং ব্যাংক খাতে সুস্থ প্রতিযোগীতা আনতে এখন প্রয়োজন অর্থ মন্ত্রণালয়ের আধিপত্য কমানো। 

ব্যাংকে ১১ লাখ টাকা মেয়াদি আমানতে প্রতি মাসে যা লভ্যাংশ আসে তা দিয়ে সংসার চালান রাজধানীর এক গ্রাহক। বলছেন, ক’বছর আগেও ব্যাংকে টাকা রাখলে ভালো মুনাফা মিলতো। এখন তা নেই। ফলে জীবন চালাতে হিমশিম অবস্থা।

গেলো বছরের এপ্রিলে ঋণ-আমানতের সুদহার প্রতি একশ’ টাকার বিপরীতে ৯ ও ৬ শতাংশ নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। 

তবে ৬ শতাংশ তো দুরে থাক, এর পরের সময়গুলোতে ব্যাংক টাকা রেখে আড়াই শতাংশও মুনাফা পায়নি আমানকারীরা। 

এ বছরের জুন শেষে গড় সুদহার নেমেছিলো সাড়ে চার শতাংশের নিচে। অথচ বাজারে মূল্যস্ফীতিও এর চেয়ে বেশি। 

আমানতকারীদের এমন সংকটে মেয়াদি আমানতের সুদ হার সাড়ে পাঁচ শতাংশের নিচে না নামানোর নির্দেশনা দিলো বাংলাদেশ ব্যাংক। ব্যাংকাররা মনে করছেন, নতুন সিদ্ধান্ত ধীরে ধীরে ঋণ ও আমানতের সুদ বাড়াবে।

এ অবস্থায়, গড় সুদ হার যৌক্তিকিকরণের বিষয়ে বুধবার বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন ব্যাংকাররা।

সাবেক গভর্নর ফরাস উদ্দীন আহমেদ মনে করেন, মুক্তবাজার অর্থনীতিতে এভাবে একের পর এক সুদের হার চাপিয়ে দেয়া কেন্দ্রীয় ব্যাংকের নৈতিক সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করছে। আর ব্যাংকিং খাতে অর্থ মন্ত্রণালয়ের আধিপত্য কমানোসহ বেশ কিছু পরামর্শও দিচ্ছেন তিনি।

এদিকে, মেয়াদি আমানতের ওপর নির্ধারণ করা গড় সুদহার কার্যকর হয়ে গেছে সোমবার থেকেই। 


একাত্তর/এআর

দেশের একীভূত পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকে আটকে থাকা বিপুল অর্থের বিপরীতে প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি রাখার বাধ্যবাধকতা তুলে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো...
ব্যাংকের লাখ টাকার নিচের আমানত ও ঋণগ্রহীতাদের সাধারণত নিম্ন আয়ের মানুষ হিসেবে বিবেচনা করা হয়। অথচ কোটিপতি ঋণগ্রহীতারা দেশের প্রায় ৭৬.৬৭ শতাংশ ঋণই দখল করে রেখেছেন।
সুদের হারের ভবিষ্যৎ গতিপথ নিয়ে উদ্বেগের জেরে সোমবার (৯ মার্চ) ইউরোজোনের সরকারি বন্ডের বাজারে বড় ধরনের দরপতন ঘটেছে। এতে বন্ডের মুনাফার হার বা ‘ইয়েল্ড’ গত এক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই বিনিয়োগ যাচ্ছে ভারতে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ৫ আগস্টের পর দেড় বছরে ভারতে অনুমোদনহীন বিনিয়োগ হয়েছে প্রায় ১৩০০ কোটি টাকা।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর