সুদের হার বাড়ার শঙ্কায় ইউরোজোনের বন্ড বাজারে ধস

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৫:২৪ পিএম

সুদের হারের ভবিষ্যৎ গতিপথ নিয়ে উদ্বেগের জেরে সোমবার (৯ মার্চ) ইউরোজোনের সরকারি বন্ডের বাজারে বড় ধরনের দরপতন ঘটেছে। এতে বন্ডের মুনাফার হার বা ‘ইয়েল্ড’ গত এক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

ইউরোজোনের মানদণ্ড হিসেবে বিবেচিত জার্মানির ১০ বছর মেয়াদী সরকারি বন্ডের ইয়েল্ড ৫.৯ বেসিস পয়েন্ট বেড়ে ২.৯২২ শতাংশে দাঁড়িয়েছে। এটি গত এক বছরের মধ্যে সর্বোচ্চ হার।

অন্যদিকে, সুদের হারের পরিবর্তনের প্রতি অত্যন্ত সংবেদনশীল দুই বছর মেয়াদী বন্ডের ইয়েল্ড ১৫.১ বেসিস পয়েন্ট বেড়ে ২.৪৫৯ শতাংশে পৌঁছেছে, যা সর্বশেষ ২০২৪ সালের আগস্টে দেখা গিয়েছিল।

দীর্ঘমেয়াদী সংঘাতের আশঙ্কায় বৈশ্বিক ঝুঁকিপূর্ণ সম্পদগুলো চাপে থাকলেও বন্ড বাজার সাধারণত যে ‘সেফ হ্যাভেন’ বা নিরাপদ বিনিয়োগের সুবিধা পায়, এবার তা দেখা যাচ্ছে না।

বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন, অপরিশোধিত জ্বালানি তেলের উচ্চমূল্য কেন্দ্রীয় ব্যাংকগুলোর জন্য সুদের হারের সিদ্ধান্ত নেওয়া কঠিন করে তুলবে।

তেলের দাম বাড়লে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকগুলো পুনরায় কঠোর মুদ্রানীতি গ্রহণ করতে পারে—এমন আশঙ্কায় বন্ডের দাম কমছে এবং বিপরীতে ইয়েল্ড বা মুনাফার হার বাড়ছে।

একাত্তর/আরএ
১৫ শতাংশের কাছাকাছি থাকা সুদের হার এক অঙ্কের ঘরে নামিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের কাছে দাবি জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিসহ...
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম শুক্রবার সকালে সামান্য বাড়লেও টানা তিন সপ্তাহ পতনের পথেই রয়েছে দাম। এর অন্যতম কারণ হিসেবে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে বড় আমদানিকারক চীনে দুর্বল চাহিদা। এছাড়া গাজায়...
ফ্লোর প্রাইস তুলে নেয়ার পর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণে পুঁজিবাজার কয়েকদিন স্থিতিশীল থাকলেও আবার ফিরেছে পতনের ধারায়। আর এতে মার্জিন ঋণের ফাঁদে পড়ে পুঁজি হারিয়ে নিঃস্ব হচ্ছে বিনিয়োগকারীরা।
রাজধানীর শ্যামবাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪১ টাকা কেজি। এই বাজারে গেলো এক সপ্তাহে পেঁয়াজের দাম কমেছে প্রতি কেজিতে ৫ টাকা। অন্যদিকে গেলো সপ্তাহে কারওয়ান বাজারে পাইকারিতে যে পেঁয়াজ বিক্রি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর