এক মাস পর হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু

আপডেট : ১০ মার্চ ২০২৪, ০১:৫৬ পিএম

এক মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও শুরু হয়েছে আলু আমদানি। লোকসানের আশঙ্কায় আলু আমদানি বন্ধ রাখা হয়েছিল বলে জানান ব্যবসায়ীরা।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে ভারতীয় আলু বোঝাই ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে।

এ স্থলবন্দর দিয়ে প্রথম দিনে ভারতীয় তিনটি ট্রাকে ৬৯ টন আলু আমদানি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হিলি পানামাপোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক বলেন, গত ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই বন্দর দিয়ে আলু আমদানি করেন ব্যবসায়ীরা। এরপর থেকে ৮ মার্চ পর্যন্ত কোনো আলু আমদানি হয়নি। আজ থেকে ফের আলু আমদানি শুরু হয়েছে।

আমদানিকারক কবির হোসেন বাবু বলেন, আমরা ৩ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আলু আমদানি করি। কিন্তু আলু আমদানিতে লোকসান দেখা দেওয়ায় এক মাস আমদানি বন্ধ রাখি। বর্তমানে দেশি আলুর বাজার একটু বেশি হওয়ায় বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য আবারও আলু আমদানি শুরু করেছি। আজ আমদানি করা ৬৯ মেট্রিক টন আলু এসেছে।

আরবিএস
দেশের আন্তর্জাতিক বাণিজ্য আরও সহজ ও গতিশীল করতে আমদানির ক্ষেত্রে আগাম অর্থ পরিশোধের নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্ধারিত সীমার মধ্যে বিদেশি ব্যাংকের গ্যারান্টি ছাড়াই আমদানিকারকরা...
ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোতে আসা শুরু হয়েছে।
পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ তিনদিন বন্ধের পর আজ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর