ব্যাংক লুটসহ দুর্নীতির ভয়াবহ বর্ণনা দিলেন দুই কর কমিশনার

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৭ পিএম

দেশের শীর্ষ অলিগার্কদের ব্যাংক লুট, কর ফাঁকি আর অর্থপাচারের গা শিউরে ওঠা সব বর্ণনা দিলেন দুই আয়কর কমিশনার। চট্টগ্রামভিত্তিক ‘ব্যাংকখেকো’ শিল্পগ্রুপ এস আলমের ব্যাংক লুট বিশ্বের সবচেয়ে বড় স্ক্যাম বলেও মন্তব্য করেছেন তারা। এসব অপরাধে ব্যাংক কর্তারা কীভাবে সহায়তা করেছে এবং এখনো যেসব সহযোগিতা দিয়ে যাচ্ছে তার বিবরণও তুলে ধরেন কর কর্মকর্তারা। 

বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ব্যাংক কর্মকর্তাদের নিয়ে আয়কর গোয়েন্দাদের কর্মশালায় এসব কথা উঠে আসে। রাজনৈতিক শক্তি ক্ষমতায় এলে অলিগার্করা আঁতাত করবে বলেও আশঙ্কা জানান তারা। 

এস আলম একাই দখল করেন অর্ধডজনের বেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। তারপর এসব প্রতিষ্ঠ থেকে নামে বেনামে লুট করেন জনগণের লাখ কোটি টাকা। চট্টগ্রামভিত্তিক শিল্পগ্রুপ এস আলমের কর ফাঁকি ও অর্থপাচারের তদন্ত করছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসি। 

এ পর্যন্ত দুই লাখ ৪২ হাজার কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে সংস্থাটি। এই বৈঠকে এমন তথ্য তুলে ধরেন সিআইসি মহাপরিচালক। শত কোটি টাকা খরচ করে এস আলম সিঙ্গাপুরে দুই ছেলের নাগরিকত্ব কেনেন বলে জানান তিনি। শীর্ষ এক ধনীর স্ত্রীর এক লকারেই ১৫ কোটি টাকার হিরা পাওয়ার কথা জানান তিনি। চলতি সপ্তাহেও একজন ব্যাংক চেয়ারম্যানের একশ ২১ কোটি টাকা জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

অলিগার্কদের লুটপাটের বিবরণ তুলে ধরেন বৃহৎ করদাতা ইউনিট এলটিইউ কমিশনারও। কর্মকর্তারা জানান, অনেক ব্যাংকই তথ্য দিয়ে কর ফাঁকির তদন্তে সহায়তা করছে না। অনেকে তথ্য গোপন করছে। আবার অনেকে ভুল তথ্য দিচ্ছে। যা আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ। সাত ব্যাংকের এমডিকে শোকজ করা হয়েছে।

অর্থপাচার ও কর ফাঁকি ঠেকাতে না পারলে দেশ দীর্ঘ মেয়াদে বড় ক্ষতিতে পড়বে বলে মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। কর্মকর্তাদের আশঙ্কা, রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে অলিগার্করা মুক্তির উপায় খুঁজবে। তার আগেই তাদের ফাঁকি দেয়া কর আদায়ে ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতা চান কর কর্মকর্তারা।

এআরএস
ঈদুল আযহা উপলক্ষ্যে গার্মেন্টস কর্মীদের বেতন ভাতা পরিশোধের স্বার্থে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও আশুলিয়ায় আগামী ২৫ ও ২৬ মে সীমিত আকারে ব্যাংক খোলা থাকবে।
সারাদেশে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং নির্বিঘ্ন মোবাইল আর্থিক সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে হাত মিলিয়েছে দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর গ্রামীণফোন এবং লাইসেন্সপ্রাপ্ত মোবাইল আর্থিক সেবাদাতা...
দেশের একীভূত পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকে আটকে থাকা বিপুল অর্থের বিপরীতে প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি রাখার বাধ্যবাধকতা তুলে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো...
অভিজ্ঞ ব্যাংকারদের অন্য কোনো ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা আছে ও জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে ব্যাংকে...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর