ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের নীতি সহায়তার আবেদনের সময় বাড়ালো বাংলাদেশ ব্যাংক

আপডেট : ০৭ মে ২০২৬, ০৭:৪৫ পিএম

ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসা ও আর্থিক ব্যবস্থা পুনর্গঠনে নীতিগত সহায়তা প্রদানের লক্ষ্যে নতুন আবেদন জমার সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত এক সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়, ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর জারি করা বিআরপিডি সার্কুলার নং-০৭ এবং গত ২৪ নভেম্বর জারি করা সার্কুলার লেটার নং-২৬-এর আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, নীতিগত সহায়তা পাওয়ার জন্য আগামী ৩০ জুন পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকে নতুন আবেদন জমা দেওয়া যাবে। তবে যেসব ঋণগ্রহীতা এর আগে একই সুবিধা গ্রহণ করেছেন বা এ সংক্রান্ত কমিটির মাধ্যমে সহায়তা পেয়েছেন, তাদের আবেদন পুনর্বিবেচনা করা হবে না।

এতে আরও বলা হয়, আগামী ৩০ জুন পর্যন্ত অশ্রেণিকৃত ঋণসমূহকে বিশেষ পুনর্গঠন সুবিধা এবং ৩১ ২০২৬ সালের মার্চ পর্যন্ত শ্রেণীকৃত ঋণসমূহকে বিশেষ পুনঃতফসিল সুবিধা দেওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন আবেদন গ্রহণের তারিখ থেকে পরবর্তী তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংককে আবেদন নিষ্পত্তি করতে হবে। নির্ধারিত ডাউন পেমেন্ট নগদায়নের পর থেকেই এ সময় গণনা শুরু হবে।

সার্কুলারে আরও বলা হয়, বিশেষ এক্সিট সুবিধাপ্রাপ্ত ঋণসমূহ ‘এক্সিট (এসএমএ)’ হিসেবে প্রদর্শন করতে হবে এবং এ ধরনের ঋণের বিপরীতে সাধারণ প্রভিশন সংরক্ষণ করতে হবে। তবে প্রকৃত আদায় ছাড়া পূর্বে সংরক্ষিত স্পেসিফিক প্রভিশন ব্যাংকের আয় খাতে স্থানান্তর করা যাবে না।

এছাড়া, সম্পূর্ণ ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত এক্সিট সুবিধাপ্রাপ্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিদ্যমান ঋণসুবিধা ছাড়া নতুন কোনো ঋণসুবিধা প্রদান করা যাবে না বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

আরবিএস
ব্যাংক খাতের লুটপাট ও সুশাসনের অভাবে তৈরি হওয়া ক্ষতি কাটাতে সরকারের কাছে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি দেশের সব লেনদেন ‘বাংলা কিউআর’-এর আওতায় আনা সম্ভব হলে বছরে আরও...
দেশে সর্বজনীন বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন জ্যামিতিক হারে বাড়ছে। গত ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেনের সংখ্যা সাড়ে তিন গুণ বেড়েছে, আর টাকার অংকে এ লেনদেন বৃদ্ধি পেয়েছে প্রায় পাঁচ গুণ। বর্তমানে বাংলা...
ন্যাশনাল ব্যাংক পিএলসির চার আমানতকারী যাতে তাদের সঞ্চয়ী হিসাব থেকে টাকা তুলতে পারেন, তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছে  হাইকোর্ট।
বাংলাদেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসন ঋণের সুযোগ বাড়াতে ১০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর