শনিবার থেকে এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৩:৩৯ পিএম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে অপসারণ ও প্রতিহিংসামূলক বদলির আদেশ বাতিল না করা হলে আগামী শনিবার (২৮ জুন) থেকে আন্তর্জাতিক সেবা ছাড়া সব ধরনের কার্যক্রম বন্ধের (কমপ্লিট শাটডাউন) ঘোষণা দিয়েছে রাজস্ব কর্মকর্তা-কর্মচারীদের প্ল্যাটফর্ম ‘জাতীয় রাজস্ব ঐক্য পরিষদ’।

মঙ্গলবার (২৪ জুন) সকাল থেকে চলা কলম বিরতির পর দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আন্দোলনকারীরা। 

আগামীকাল বুধবারও সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই কলম বিরতি।

এনবিআর অফিসের সামনে সংবাদ সম্মেলনের সময় ছয় রাজস্ব কর্মকর্তার বদলির আদেশ ছিড়ে ফেলে প্রতীকী ঘৃণার প্রকাশ করেন রাজস্ব কর্মকর্তারা। 

তারা বলেন, আন্দোলন বন্ধে নানা ধরনের নিপীড়নের খড়গ নেমে এসেছে, হুমকি ধামকি দিচ্ছেন এনবিআর চেয়ারম্যান। একটি সিন্ডিকেট গড়ে তুলে চেয়ারম্যান আন্দোলন দমানোর চেষ্টা করছেন বলেও অভিযোগ তাদের। 

তাদের দাবি, এখনও কারো পক্ষ থেকে কোনো সন্ধির প্রস্তাব তারা পায়নি। 

এনবিআর চেয়ারম্যানের অপসারণ, ইতিমধ্যে জারি করা বদলির আদেশ বাতিল, প্রতিহিংসা ও নিপীড়নমূলক বদলির আদেশ জারি না করা এবং রাজস্ব অধ্যাদেশ সংস্কার কমিটি বাতিল করা, এই চার দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো কলম বিরতি পালন করছেন এনবিআর কর্মকর্তারা। 

আরবিএস
সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০টি প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির জন্য অনলাইন সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
জনস্বার্থে জানুয়ারি ২০২৬ কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 
মোবাইল ফোনের মূল্য ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ হতে কমিয়ে ১০ শতাংম করা হয়েছে। এতে মোবাইল ফোন আমদানিতে প্রযোজ্য বিদ্যমান আমদানি শুল্ক ৬০% কমেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর