কম বরাদ্দই এসএমই’র অন্তরায়!

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০১:২২ পিএম

কম অর্থ বরাদ্দই ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের প্রধান অন্তরায় বলে মনে করেন ফাউন্ডেশনের চেয়ারপার্সন মুসফিকুর রহমান। তিনি বলেছেন, ১ কোটি ১৮ লাখ এসএমই উদ্যোক্তার মধ্যে গেলো ১০ বছরে মাত্র ১১ হাজার উদ্যোক্তাকে ঋণ দিতে পেরেছে তারা। যদিও জিডিপিতে এ খাতের অবদান ২৫ শতাংশ।

এসএমইতে বরাদ্দ কম স্বীকার করে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, এসএমই খাতে ঋণ দিতে ব্যাংকগুলোও উদাসীন, তবে এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংককে এগিয়ে আসতে হবে।

জিডিপি ও কর্মসংস্থানে অসামান্য অবদান যে এসএমই খাতের। সেই খাতের উদ্যোক্তারা পদে পদে অবহেলিত বলে মনে করে এসএমই ফাউন্ডেশন।

বুধবার (২ জুলাই) ‘এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন মুসফিকুর রহমান আরো বলেন, অর্থ বরাদ্দ পেলে আগামী ১০ বছরে জিডিপিতে এসএমই খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত হবে।

ছবি: সংগৃহীত

অন্যদিকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, কিছু বাড়তি অর্থ ডিসেম্বরের মধ্যে দেয়া যায় কি না সেটি তারা ভেবে দেখছেন।

সম্প্রতি এনবিআর নিয়ে গণমাধ্যমে অনেক বেশি নেগেটিভ রিপোর্ট প্রচার হয়েছে উল্লেখ করে সরকারের ভালো দিকগুলো নিয়েও পজিটিভ সংবাদ করতে সাংবাদিকদের আহ্বান জানান অর্থ উপদেষ্টা।

একাত্তর/আরএ
পাচার হওয়া আনুমানিক ১৮ থেকে ২০ বিলিয়ন ডলার ফেরত আনাটা কঠিন, বাংলাদেশ ব্যাংকও এই মুহূর্তে প্রস্তুত নয়, ফলে আইন কাঠামো পরিবর্তন করে টাকা ফেরত পেতে পেতে ৩ থেকে ৫ বছর সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ...
বর্তমানে দেশের ব্যাংক ব্যবস্থায় তারল্যের কোনো সঙ্কট নেই জানিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে, ব্যাংকে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাংকের আমানত তুলে নেওয়ার যে...
পরিবহণ, হোটেল-রেস্তোরাঁ ও ক্ষুদ্র ব্যবসা, এ তিন খাতে শতভাগ শ্রমিক, কোভিড-১৯ এর সময় ক্ষতির শিকার হয়েছে। এসময়ে এ তিন খাতের ৮৭ শতাংশ শ্রমিক বেকার ও কর্মহীন ছিলো। এসব শ্রমিকের আয় কমেছিলো প্রতি একশো...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর