আট দিনে দেশে প্রবাসী আয় এলো ৯ হাজার ১৯৯ কোটি টাকা

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৬:১০ পিএম

চলতি নভেম্বর মাসের প্রথম আট দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৭৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৯ হাজার ১৯৮ কোটি ৮০ লাখ টাকা। অর্থাৎ, প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ৯ কোটি ৪২ লাখ ৫০ হাজার ডলার বা এক হাজার ১৫০ কোটি টাকার সমপরিমাণ প্রবাসী আয়। 

রোববার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, এ বছরের নভেম্বরের প্রথম আট দিনে প্রবাসী আয় গত বছরের তুলনায় বেড়েছে ১২ কোটি ৬০ লাখ ডলার। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬২ কোটি ৮০ লাখ ডলার, যেখানে এবার এসেছে ৭৫ কোটি ৪০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৫–২৬ অর্থবছরের শুরু থেকে আট নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। আগের অর্থ বছরের একই সময়ে এ অংক ছিলো ৯৫৬ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ, বছরওয়ারি হিসেবে রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় ১৪ শতাংশ।

চলতি অর্থবছরের মাসভিত্তিক তথ্য অনুযায়ী, জুলাই মাসে এসেছে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার এবং অক্টোবরে এসেছে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার রেমিট্যান্স।

২০২৪–২৫ অর্থবছরের মার্চ মাসে প্রবাসী আয়ের পরিমাণ সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারে পৌঁছেছিল, যা ওই অর্থবছরের সর্বোচ্চ রেকর্ড। পুরো অর্থবছরে মোট রেমিট্যান্স ছিল ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার—আগের বছরের তুলনায় যা ২৬ দশমিক আট শতাংশ বেশি।

এর আগে ২০২৩–২৪ অর্থবছরে প্রবাসী আয় ছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার। ওই অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্স ছিল জুলাইয়ে ১৯১.৩৭ কোটি, আগস্টে ২২২.১৩ কোটি, সেপ্টেম্বরে ২৪০.৪১ কোটি, অক্টোবরে ২৩৯.৫০ কোটি, নভেম্বরে ২২০ কোটি, ডিসেম্বরে ২৬৪ কোটি, জানুয়ারিতে ২১৯ কোটি, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি, মার্চে ৩২৯ কোটি, এপ্রিলে ২৭৫ কোটি, মে মাসে ২৯৭ কোটি এবং জুনে ২৮২ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, রেমিট্যান্স প্রবাহ বাড়তে থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে এবং ডলারের বাজারেও স্থিতিশীলতা ফিরছে।

একাত্তর/এসি
চলতি মে মাসের প্রথম ২০ দিনে দেশে ২৬২ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৮ দশমিক ৩ শতাংশ বেশি।
মার্চে ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। পুরো মাসে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার বা পৌনে ৪ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন তারা। দেশ স্বাধীনের পর এটিই...
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১ মার্চ সময়ে গতবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ২৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ২২ হাজার ৬৬৮ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
নতুন বছরের শুরুতেই প্রবাসী আয়ে বড়ো ধরনের উল্লম্ফন দেখল বাংলাদেশ। সদ্য বিদায়ী জানুয়ারি মাসে প্রবাসীরা রেকর্ড পরিমাণ ৩১৭ কোটি (৩.১৭ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় এর...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর