আয়করে অর্ধশতাধিক পরিবর্তন, পুঁজিবাজার বিকাশেও রয়েছে প্রস্তাব

আপডেট : ৩১ মে ২০২৫, ০৩:০৪ পিএম

আগামী বাজেটে আয়কর খাতে আসছে অর্ধশতাধিক পরিবর্তন। কিছু ক্ষেত্রে কর যেমন বাড়ছে, তেমনি কিছু ক্ষেত্রে কমানোও হচ্ছে। ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে তুলে দেয়া হচ্ছে পাঁচ শতাংশ করের স্ল্যাব। করদাতার ওপর চাপ কমাতেও কিছু পরিবর্তন আনছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। পুঁজিবাজার বিকাশেও আছে কয়েকটি ইতিবাচক প্রস্তাব। পুঁজিবাজারের উন্নয়নকে টেকসই ও গতিশীল করতে থাকছে বেশ কিছু পদক্ষেপ। 

ব্যবসা ও বিনিয়োগের জন্য ক্ষতিকর, প্রাক-বাজেট আলোচনাগুলোতে কর আইনের এমন নানা বিষয়ে আপত্তি জানান বিশেষজ্ঞ ও খাত সংশ্লিষ্টরা। আপত্তি বিবেচনায় নিয়ে আসছে বাজেটে বেশ কিছু ইতিবাচক প্রস্তাব করবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। পাশাপাশি কর আদায় বাড়াতেও থাকছে কিছু প্রস্তাব। 

ব্যক্তির করমুক্ত আয়ের সীমা ২৫ হাজার টাকা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করা হচ্ছে। আর, জুলাই যোদ্ধার করমুক্ত আয়ের সীমা হচ্ছে সোয়া ৫ লাখ টাকা। ব্যক্তির কর নির্ধারণেও আসছে পরিবর্তন। করের ৫ শতাংশের স্ল্যাব বাতিল হচ্ছে। ফলে কর হবে আয়ের ১০ থেকে ৩০ শতাংশ। অঞ্চলভেদে ন্যূনতম করের বিধানও বাতিল হচ্ছে। সারাদেশে সবার ন্যূনতম আয়কর পাঁচ হাজার টাকা। আর নতুন করদাতাকে উৎসাহ দিতে ন্যূনতম কর এক হাজার টাকা করা হচ্ছে।  

শেয়ারবাজার সংক্রান্ত বেশকিছু প্রস্তাব থাকছে বাজেটে। বড় সুবিধা পাচ্ছে মার্চেন্ট ব্যাংক। এ ধরনের কোম্পানির কর সাড়ে ৩৭ থেকে কমিয়ে সাড়ে ২৭ শতাংশ করা হচ্ছে। তালিকাভুক্ত কোম্পানির করপোরেট কর ২২.৫ শতাংশ থাকছে। তবে কঠোর শর্ত শিথিল হচ্ছে। এ সুবিধা পেতে শুধু আয় হতে হবে ব্যাংকের মাধ্যমে। এছাড়া ব্রোকারেজ হাউজের উৎসে কর কমিয়ে ০.০৩ শতাংশ করা হচ্ছে।

কোম্পানি ও করদাতাদের দাবি মেনে নিয়ে অতিরিক্ত কর পরের বছরগুলোতে সমন্বয় করার সুযোগ দেয়া হচ্ছে। কৃষি আয় পাঁচ লাখের বেশি হলে কর হবে। বেসরকারি চাকরিজীবীদের করমুক্ত ব্যয় ৫০ হাজার টাকা বাড়ছে। দ্বিগুন হচ্ছে পারকুইজিট সীমা। বাবা-মা, স্বামী-স্ত্রীর পাশাপাশি আপন ভাই-বোনের মধ্যে দানও করমুক্ত হচ্ছে। 

কিছু ক্ষেত্রে কমানো হচ্ছে উৎসে করহার। ঠিকাদারের উৎসে কর ২ শতাংশ কমিয়ে ৫ করা হচ্ছে। কৃষিপণ্য সরবরাহে উৎসে কর অর্ধেক হচ্ছে। জমি বিক্রিতে ক্যাপিটাল গেইন ট্যাক্স ৫ শতাংশ কমিয়ে ১৩ করা হচ্ছে। তবে ১৫২টি পণ্য আমদানিতে ২ শতাংশ অগ্রিম আয়কর আরোপ করা হচ্ছে। 

ইন্টারনেট সেবার উৎসে কমিয়ে কর হচ্ছে পাঁচ শতাংশ ও সিগারেট কোম্পানির উৎসে কর বাড়িয়ে পাঁচ শতাংশ করা হচ্ছে। এছাড়া মোবাইল অপরেটরের টার্নওভার কর কমিয়ে দেড় শতাংশ করা হচ্ছে। এছাড়া রিসাইকল শিল্প, গ্যাস বিতরণ, তেল পরিশোধনাগার, বিদ্যুৎ কেনায় উৎসে কর কমানো হচ্ছে। 

মৎস ও পোল্ট্রি খাতের কর অব্যাহতি বাতিল করা হচ্ছে। তবে প্রান্তিক খামারীদের উৎসাহ দিতে এখাতের ৫ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত থাকছে। সরকারি কিছু প্রতিষ্ঠানকে রিটার্ন দেয়ার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেয়া হচ্ছে। উৎসে করের রিটার্ন প্রতিমাসের পরিবর্তে তিন মাস পরপর দিতে হবে। এছাড়া ক্রেডিট কার্ড পাওয়াসহ ১২ সেবা পেতে রিটান জমার প্রমাণ দেখানোর শর্ত শিথিল করা হচ্ছে। কর নিবন্ধন থাকলেই মিলবে এসব সেবা।

 

একাত্তর/এসি
আইন-কানুনের তোয়াক্কা না করে, নাম সর্বস্ব প্রতিষ্ঠান বানিয়ে, ইস্টার্ন ব্যাংকের ২১ শতাংশ শেয়ার দখল করে আছেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরী ও তার পরিবার। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট 'কনস্টিটিউয়েন্সি'-এর ‘বিকল্প নির্বাহী...
বিদ্যুৎ-জ্বালানি খাতের প্রভাবশালী ব্যবসায়িক গ্রুপ সামিটের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানসহ ৭ পরিচালকের নামে ফৌজদারি মামলা করতে যাচ্ছে এনবিআর। গ্রুপটির বিপুল পরিমাণ কর ফাঁকির টাকা আদায়ে এমন কড়া পদক্ষেপ
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর