কৃষি খাতে আরো তিন হাজার কোটি টাকা ঋণ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৭ পিএম

করোনার আর্থিক ক্ষতি মোকাবেলায় আবারও কৃষি খাতের জন্য তিন হাজার কোটি টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক। 

পুনঃঅর্থায়নের আওতায় এ তহবিল থেকে সহজ শর্তে চার শতাংশ সুদে ঋণ পাবেন কৃষকরা। কেন্দ্রীয় ব্যাংক বলছে, মাঠ পর্যায়ে এ ঋণের অর্থ বিতরণ হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হবে। 

দেশে করোনা সংক্রমণ শুরুর পরপরই গেলো এপ্রিলে পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ চালু করে কেন্দ্রীয় ব্যাংক। 

এর মধ্যে প্রায় ৯২ শতাংশ বিতরণ করা হয়েছে, এমন দাবি নিয়ন্ত্রক সংস্থার। চলতি বছরের জুনে এই তহবিলের মেয়াদ শেষ হয়েছে। কিন্তু এখনও কমেনি করোনার প্রকোপ।

আরও পড়ুন: বাতাস থেকে পাথর তৈরি করছে আইসল্যান্ড

তাই কৃষকদের সহায়তায় নতুন করে আবারো তিন হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যার মেয়াদ আগামী বছর জুন পর্যন্ত।

পুন:অর্থায়ন স্কিমের আওতায় এখান থেকে একজন কৃষক চার শতাংশ সুদে ঋণ পাবেন। আর এই ঋণ বিতরণে বেশ কিছু নিয়মও বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

করোনা মোকাবেলায় কৃষি খাতে দেয়া এই ঋণ ব্যাংকাররা ঠিক কতোটুকু বিতরণ করছে- এমন প্রশ্নে কিছু সীমাবদ্ধতার কথা তুলে ধরলেন, কৃষি ব্যাংকের চেয়ারম্যান। 

তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে, প্রণোদনার অর্থ প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছে পৌঁছে দিতে নজরদারি বাড়ানো হয়েছে।  

শুধু তাই নয়, প্রণোদনার অর্থের সদ্ব্যবহার হয়নি এমন প্রমাণ মিললে, সেই পরিমাণ অর্থের ওপর অতিরিক্ত দুই শতাংশ সুদ আরোপসহ এক সাথে আদায়ের নির্দেশনাও জারি করা হয়েছে।


একাত্তর/টিএ
ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে। ১২ কেজির সিলিন্ডারের দাম এক হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে এক হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে টানা সাতদিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। 
ঢাকায় যুক্তরাজ্যগামী রপ্তানি কার্গো স্ক্রিনিংয়ে পুনর্বহাল হয়েছে এক্সপ্লোসিভ ডিটেকশন ডগ (ইডিডি) পদ্ধতির অনুমোদন।
চলতি মে মাসের প্রথম ২০ দিনে দেশে ২৬২ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৮ দশমিক ৩ শতাংশ বেশি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর