এশিয়ায় বিনিয়োগের সবচেয়ে আকর্ষণীয় জায়গা বাংলাদেশ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ০৯:০৯ পিএম

এশিয়ায় বাংলাদেশ এখন বিনিয়োগের সবচেয়ে আকর্ষণীয় জায়গা। তাই, বাংলাদেশে নানা খাতে বিনিয়োগের জন্য সুইস এবং প্রবাসী বিনিয়োগকারীদের আহবান জানিয়েছেন অর্থ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব তালুকদার আবদুর রউফ এবং বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াত উল ইসলাম। সোমবার সুইজারল্যান্ডের জুরিখে বাংলাদেশ ইনভেস্টমেন্ট রোড-শোতে তারা এসব কথা বলেন।

বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানাতে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন রোড-শো সভা করে জুরিখে। 

সেখানে জড়ো হওয়া সুইস এবং প্রবাসী বিনিয়োগকারীদের বিএসইসি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের শেয়ারবাজার এশিয়ায় সর্বোচ্চ মুনাফার জায়গা কারণ এখানে এখন সুশাসন বিদ্যমান আছে, এছাড়া সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সংস্কার হচ্ছে নিয়মিত। 

শুধু পুঁজিবাজার নয়, সব খাতে বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, দুর্যোগেও শক্তভাবে দাঁড়িয়ে থাকতে সক্ষম বাংলাদেশের অর্থনীতি।

সেখানে বৈদেশিক মুদ্রা বিনিময় হার স্থিতিশীল, সুদহার অনুকূলে আর বিনিয়োগ করতে বা মুনাফা দেশে নিতে সরকারি পূর্বানুমতি দরকার নেই।

রাজনৈতিক অর্থনীতির দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের অর্থনীতির অগ্রসরতা আর সক্ষমতার বড় কারণগুলো তুলে ধরেন অর্থ মন্ত্রনালয়ের দায়িত্বে থাকা সিনিয়র অর্থসচিব তালুকদার আবদুর রউফও।

জুরিখ রোড সভার প্যানেল ডিসকাসনে এই সুইসও বাংলাদেশে অর্থনীতির শক্তি আর এখানে ব্যবসার সূযোগ ও সুফলগুলো তুলে ধরেন।



একাত্তর/এআর

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশের কর্পোরেট ও আর্থিক খাতের অত্যন্ত সুপরিচিত মুখ মাসুদ খান। প্রায় চার দশকের পেশাগত অভিজ্ঞতা, বহুজাতিক...
ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে। ১২ কেজির সিলিন্ডারের দাম এক হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে এক হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে টানা সাতদিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। 
ঢাকায় যুক্তরাজ্যগামী রপ্তানি কার্গো স্ক্রিনিংয়ে পুনর্বহাল হয়েছে এক্সপ্লোসিভ ডিটেকশন ডগ (ইডিডি) পদ্ধতির অনুমোদন।
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর