ভেনেজুয়েলার তেল রাজস্ব থেকে ১২ বিলিয়ন ডলার পেয়েছে যুক্তরাষ্ট্র

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পিএম

চলতি বছরের নয় মাসে ভেনেজুয়েলার তেল রাজস্ব থেকে প্রায় ১২ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্টকে আটকের পর ওয়াশিংটন কীভাবে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় রাজস্ব ও তহবিল পরিচালনা করছে তা নিয়ে আন্তর্জাতিক আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কেপিএমজি-র এক গোপন নথির সূত্রে এ তথ্য প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলার তেল বিক্রির মাধ্যমে অর্জিত বিশাল অঙ্কের এই অর্থ এমন এক সময়ে মার্কিন নিয়ন্ত্রণে থাকা অ্যাকাউন্টে জমা হয়েছে, যখন দক্ষিণ আমেরিকার দেশটির অর্থনীতি চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ওয়াশিংটনের এই নিয়ন্ত্রণ ও ভেনেজুয়েলার ওপর আরোপিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

মার্কিন সরকারের পক্ষে কেপিএমজি-র তৈরি এ প্রতিবেদনে 'ভেনেজুয়েলা কাস্টডি অ্যাকাউন্ট' এর কার্যক্রমের বর্ণনা দেওয়া হয়েছে। সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর ভেনেজুয়েলার রপ্তানি আয়ের প্রবাহ পরিচালনা করতে মার্কিন ট্রেজারি বিভাগ এই অ্যাকাউন্টটি খোলে। অ্যাকাউন্টটি প্রথমে কাতারে হলেও গত জানুয়ারির শেষ দিকে নিউইয়র্কের সিটিব্যাংকে স্থানান্তর করা হয়।

প্রতিবেদনের নির্ধারিত সময়সীমা অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর অ্যাকাউন্টটিতে প্রায় ১৭০ মিলিয়ন ডলার ছিল। এই সময়ের মধ্যে অ্যাকাউন্টটিতে সুদ হিসেবেই প্রায় ১২ মিলিয়ন আয় হয়। প্রতিবেদনে থাকা অর্থ বিতরণের এই গতি মার্কিন কর্মকর্তাদের আগের সেই দাবির সত্যতা কিছুটা প্রমাণ করে, যেখানে তারা বলেছিলেন, তারা কেবল ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ (প্রধানত তেল) থেকে অর্জিত সম্পদের অভিভাবক হিসেবে কাজ করছেন।

এদিকে সমালোচকদের মতে, ভেনেজুয়েলার এই বিশাল অঙ্কের অর্থ এভাবে মার্কিন নিয়ন্ত্রণে চলে যাওয়া ও তা ভিন্নখাতে পরিচালিত হওয়া আন্তর্জাতিক আইনের প্রশ্ন তুলছে। অন্যদিকে সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে যে, এই তহবিলগুলোর সুরক্ষা ও সঠিক ব্যবস্থাপনার স্বার্থেই এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে ইউক্রেনের ড্রোন হামলার কারণে রাশিয়ার তেল পরিশোধন ক্ষমতা কমেছে প্রায় ৩০ শতাংশ
মেধাস্বত্ব বা বুদ্ধিবৃত্তিক সম্পত্তির অধিকার সুরক্ষায় ব্যর্থতার অভিযোগে ভিয়েতনামের বিরুদ্ধে চলমান বাণিজ্য তদন্তের মেয়াদ আরও তিন মাস বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৭ সালের ২৮...
টানা কয়েক মাসের অস্থিরতা কাটিয়ে অক্টোবরে উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাকের তেল রপ্তানি।
ইরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ আরও বাড়াতে নতুন কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র। কয়েক মাস ধরে দেশটির ওপর নৌ অবরোধ চালানোর পর এবার স্থলপথ ও কাস্পিয়ান সাগর দিয়ে ইরানের বাণিজ্য নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স...
অব্যাহত চাপের কারণে, বিপুল বকেয়া কর পরিশোধে নমনীয় হয়েছে বিদ্যুৎখাতের জায়ান্ট সামিট গ্রুপ। ফলে, এখনই গ্রুপের ৭ পরিচালকদের বিরুদ্ধে ফৌজদারি মামলায় যেতে চায় না এনবিআর।
সাম্প্রতিক সময়ে ইউক্রেনের ড্রোন হামলার কারণে রাশিয়ার তেল পরিশোধন ক্ষমতা কমেছে প্রায় ৩০ শতাংশ
সাবমেরিন গতিতে মাঠ কাঁপাতে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল! সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের এই হাই-ভোল্টেজ ম্যাচে দলের সবচেয়ে বড় আকর্ষণ ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী ও...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৯০০ জন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর