দক্ষিণ আফ্রিকা সিরিজের বাংলাদেশ ওয়ানডে দল ঘোষনা, বড় রদবদল

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫০ এএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার (২৩ নভেম্বর) ঘোষিত দলে একাধিক পরিবর্তন এনেছেন নির্বাচকরা। দলে ফিরেছেন লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, নাঈম শেখ, জাকের আলী অনিক ও সৈয়দ খালেদ আহমেদ।

ঘোষিত স্কোয়াডে চোটের কারণে জায়গা হয়নি পেসার হাসান মাহমুদের। ডান কনুইয়ের চোটে ভুগছেন হাসান। অন্যদিকে, বোলিং অ্যাকশনের সমস্যার কারণে ছিটকে পড়েছেন আলিস আল ইসলাম। হিপ ইনজুরির কারণে সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে খেলতে না পারা লিটন দাস দলে ফিরেছেন অধিনায়ক হয়ে।

দলে ফেরা অন্য ক্রিকেটারদের মধ্যে নাঈম শেখ ও জাকের আলী সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২৫ সালের অক্টোবরে, আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে। ইয়াসির আলীর সর্বশেষ ওয়ানডে ২০২৩ সালের মার্চে, সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে। আর সৈয়দ খালেদ আহমেদ শেষবার ওডিআই সংস্করণে মাঠে নেমেছেন ২০২৩ সালের সেপ্টেম্বরে, মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে।

দক্ষিন আফ্রিকা সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ১ ডিসেম্বর। বাকি দুটি ম্যাচ মাঠে গড়াবে ৪ ও ৭ ডিসেম্বর।

বাংলাদেশ দল:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয় (সহঅধিনায়ক), ইয়াসির আলী, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

একাত্তর/কেএম
এশিয়া কাপ রাইজিং স্টার্সের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। সোমবার (২৩ নভেম্বর) দোহায় বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।
প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দুই সংস্করণেই বিশ্রাম দেওয়া হয়েছে তিন তারকা ক্রিকেটার এইডেন মার্করাম, কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনকে। তিন...
হোবার্টের বেলেরিভ ওভালে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯৭ রানে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে সফরকারীরা। বুধবারের ম্যাচে...
তৈরি পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে চতুর্থ সভায় বসছে মজুরি বোর্ড। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর দুইটায় রাজধানীর সেগুনবাগিচায় এ সভা অনুষ্ঠিত হবে।
ফিনল্যান্ড উপসাগরে সামরিক সংশ্লিষ্ট একটি রুশ পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা ও অগ্নিকাণ্ডের পর গত শনিবার রুশ ছিটমহল কালিনিনগ্রাদের প্রধান বিমানবন্দরে কয়েক ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয় এবং কর্তৃপক্ষ...
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান শুরুর প্রায় ৯ মাস পর ওয়াশিংটন এবং তেল আবিবে একটি উদ্বেগজনক প্রশ্ন সামনে আসছে: তেহরান কি এখনো পর্যাপ্ত তাদের সামরিক সক্ষমতা ধরে রেখেছে, যা নতুন...
বিশ্বের খনি থেকে ওঠা স্বর্ণের রাজ্যে চীন যে এখনো একচ্ছত্র অধিপতি, তা নিয়ে কোনো সন্দেহ নেই- টানা কয়েক বছর ধরে শীর্ষস্থান ধরে রেখে ২০২৫ সালে একাই ৩৮৪ দশমিক ৩ টন স্বর্ণ উৎপাদন করেছে দেশটি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর